Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

দেশের প্রতিটি থানায় খোলা হবে মহিলা হেল্প ডেস্ক, বড় সিদ্ধান্ত মোদী সরকারের, বরাদ্দ ১০০ কোটি

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের তরুণী পশু চিকিৎসক গণধর্ষণ ও খুনের ঘটনায় স্তব্ধ দেশ। গত এক সপ্তাহে তেলঙ্গানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার-সহ দেশের নানা প্রান্ত থেকে এমন নারকীয় ঘটনার খবর সামনে এসেছে। কখনও কখনও ধর্ষণের পরে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার

দেশের প্রতিটি থানায় খোলা হবে মহিলা হেল্প ডেস্ক, বড় সিদ্ধান্ত মোদী সরকারের, বরাদ্দ ১০০ কোটি

শেষ আপডেট: 5 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের তরুণী পশু চিকিৎসক গণধর্ষণ ও খুনের ঘটনায় স্তব্ধ দেশ। গত এক সপ্তাহে তেলঙ্গানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার-সহ দেশের নানা প্রান্ত থেকে এমন নারকীয় ঘটনার খবর সামনে এসেছে। কখনও কখনও ধর্ষণের পরে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে নির্যাতিতাকে, আবার কখনও গুলি করে খুন করা হয়েছে ধর্ষিতাকে। দেশে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে প্রশাসনকে। এই প্রেক্ষাপটে মহিলাদের নিরাপত্তা আরও মজবুত করার জন্য দেশের প্রতিটি থানায় মহিলাদের জন্য হেল্প ডেস্ক খোলার সিদ্ধান্ত নিল কেন্দ্র। এ যাবৎ দেশের বেশ কিছু থানায় মহিলা হেল্প ডেস্ক রয়েছে। তবে সেখানে পরিষেবা ঠিকঠাকভাবে মেলে না বলে আগেও নানা অভিযোগ উঠেছে। তাই এবার সার্বিক ভাবে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের থানাগুলিতে মহিলা হেল্প ডেস্ক খোলারই সিদ্ধান্ত নিল মোদী সরকার। এ জন্য প্রাথমিকভাবে বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা। নির্ভয়া তহবিল থেকে সেই টাকা দেওয়া হবে।

আরও পড়ুন: এনকাউন্টারে খতম হায়দরাবাদের চার ধর্ষক! কাকভোরে গুলি চালায় পুলিশ

কোনও অভিযোগ নিয়ে মহিলারা থানায় এলে তাঁদের সঙ্গে সংবেদনশীল আচরণ না করার অভিযোগ মাঝেমধ্যেই ওঠে।  স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, থানায় অভিযোগ জানাতে আসা মহিলাদের সঙ্গে সংবেদনশীল ব্যবহার করতে হবে, অভিযোগকারিণীর সঙ্গে মহিলা পুলিশকে একাত্ম হতে হবে, সেইজন্যই এই মহিলা হেল্প ডেস্ক চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের সমস্যা ভাল করে শুনে, ডিউটি অফিসারের কাছে নিয়ে গিয়ে অভিযোগ করতে সাহায্য করতে হবে। মহিলারা থানায় অভিযোগ জানাতে এলে সেই প্রক্রিয়ায় তাঁদের পূর্ণ সহযোগিতা করাই এই ডেস্কের পুলিশকর্মীদের কাজ, প্রয়োজনে অভিযোগ লিখতে সাহায্য বা আইন সম্পর্কে খুঁটিনাটি তথ্যও পাওয়া জানা যাবে এই ডেস্ক থেকে। থানায় অভিযোগ জানাতে এসে মহিলারা অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়েন। ডিউটি অফিসারদের বিরুদ্ধে অভিযোগকারীকে ফিরিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। এ ক্ষেত্রে পুলিশকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, অভিযোগ জানাতে আসা কোনও মহিলার পোশাকপরিচ্ছদ বা তাঁর কথাবার্তা শুনে কোনও রকম বাজে মন্তব্য করা চলবে না। এই ধরনের ঘটনার অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: উন্নাওয়ের দগ্ধ-ধর্ষিত তরুণীর ক্ষত বাড়ছে! এয়ার অ্যাম্বুল্যান্সে আনা হল দিল্লি, সফদরজং হাসপাতালে চলছে লড়াই

এই ডেস্ক মহিলাদের সাহায্য করার জন্য থাকবেন আইনজীবী, মনোবিদ, এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মহিলারা। অভিযোগ শুনে সেইমতো সঠিক পথ বাতলে দেবেন তাঁরা, কারণ আইনি পথ অনেকের কাছেই অজানা। তাই ডেস্কের কর্মীদের কাজ হবে তাঁদের সবরকমভাবে সাহায্য করা।

আরও পড়ুন: ‘শান্তি পেল মেয়েটা, এনকাউন্টার করে ধর্ষকদের মারার জন্য পুলিশের কাছে কৃতজ্ঞ’: হায়দরাবাদের নিহত তরুণীর বাবা


```