Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রোহিঙ্গাদের দিল্লিতে ফ্ল্যাট দেওয়ার কথা বলেও পিছু হঠল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে (delhi) অতি দরিদ্রদের জন্য তৈরি ফ্ল্যাট (flat) ভারতে আশ্রয়প্রার্থী রোহিঙ্গা (Rohingya) শরণার্থীদের (Refugee) দেওয়া হবে। আজ সকালে এই কথা জানিয়ে টুইট করেছিলেন, আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরী। বিকালে অমিত শাহের স্ব

রোহিঙ্গাদের দিল্লিতে ফ্ল্যাট দেওয়ার কথা বলেও পিছু হঠল কেন্দ্র

শেষ আপডেট: 17 August 2022 12:52

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে (delhi) অতি দরিদ্রদের জন্য তৈরি ফ্ল্যাট (flat) ভারতে আশ্রয়প্রার্থী রোহিঙ্গা (Rohingya) শরণার্থীদের (Refugee) দেওয়া হবে। আজ সকালে এই কথা জানিয়ে টুইট করেছিলেন, আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরী। বিকালে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry) টুইট করে জানাল, এমন কোনও সিদ্ধান্ত হয়নি। অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না।

https://twitter.com/ANI/status/1559835346422026240?t=54T7_qxrYAUwFYxfHjWz4A&s=08

হরদীপ সিং পুরী আজ টুইট করে দিল্লিতে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের ফ্ল্যাট দেওয়ার কথা বলার পাশাপাশি বলেন, এটাই ভারতের ঐতিহ্য। আমরা আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দিই না।

আবাসন মন্ত্রীর এই টুইট নিয়ে দিনভর শোরগোল চলে। বিরোধীরা প্রশ্ন তোলে অনুপ্রবেশকারী শরণার্থীদের ফ্ল্যাট দেওয়ার মাপকাঠি কী? বিদেশিদের কীভাবে ফ্ল্যাট দেওয়া হবে?

বিজেপি ও সঙ্ঘ পরিবারের লোকজনেরাও প্রশ্ন তোলে, সরকার যাদের অনুপ্রবেশকারী বলছে তাদের কী করে ফ্ল্যাট দেওয়া হবে?

দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্র বলেন, রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কোনওভাবেই আশ্রয় দেওয়া চলবে না। মুখ খোলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতারাও।

বিকালে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দেয়, রোহিঙ্গাদের ফ্ল্যাট দেওয়ার প্রশ্নই ওঠে না। তারা অনুপ্রবেশকারী। তাদের ডিটেনশন ক্যাম্পেই থাকতে হবে।

অনুব্রত ও তাঁর আত্মীয়দের ১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই, কোথায় মিলল হদিশ!


```