আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরতে বললেন মন্ত্রী, ছাত্ররা আঁকল কার্টুন
দ্য ওয়াল ব্যুরো : গত রবিবার জাবাল অঞ্চলে শহিদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই ছাত্র বাস চাপা পড়ে মারা যায়। তার পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বেপরোয়া বাসচালকের ফাঁসি সহ নয় দফা দাবিতে ঢাকার বিভিন্ন রাস্তায় বিক্ষোভ ও অ
শেষ আপডেট: 1 August 2018 11:03
দ্য ওয়াল ব্যুরো : গত রবিবার জাবাল অঞ্চলে শহিদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই ছাত্র বাস চাপা পড়ে মারা যায়। তার পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বেপরোয়া বাসচালকের ফাঁসি সহ নয় দফা দাবিতে ঢাকার বিভিন্ন রাস্তায় বিক্ষোভ ও অবরোধ চালিয়ে আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, তোমরা ক্লাসে ফিরে যাও। পথের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয়, সেজন্য সব ব্যবস্থা করছি।

ছাত্রছাত্রীরা নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের কার্টুন এঁকে ছড়িয়ে দিয়েছে ফেসবুকে। কার্টুনের বক্তব্য, দেশের লোকসংখ্যা কমানোর জন্য মন্ত্রী দুর্ঘটনায় অনেককে মেরে ফেলার ব্যবস্থা করেছেন। বাংলাদেশের অনেকে মনে করেন, মন্ত্রীর মদত পেয়েই পরিবহণ কর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। ড্রাইভারদের অর্ধেকই লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার পরিবহণ মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। পরে তিনি বলেন, ঘাতকরা যাতে সর্বোচ্চ শাস্তি পায়, তার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু ছাত্র বিক্ষোভে পুরো শহর অচল হয়ে গিয়েছে। মানুষের দুর্ভোগ হচ্ছে। আমি অভিভাবকদের বলব, তাঁরা যেন ছেলেমেয়েদের ক্লাসে ফিরতে বলেন।
