Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেপো রেট কমাল আরবিআই, ভোটের আগে কমছে বাড়ি, গাড়ির ইএমআই

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার আচমকাই রেপো রেট ০.২৫ পয়েন্ট বা ২৫ বেসিস পয়েন্ট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। এর ফলে যাঁরা ঋণ নিয়ে বাড়ি ও গাড়ি কিনেছেন, তাঁদের ইএমআই কম দিতে হতে পারে। রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্ককে স্বল্পমেয়াদী ঋণ দিয়ে যে

রেপো রেট কমাল আরবিআই, ভোটের আগে কমছে বাড়ি, গাড়ির ইএমআই

শেষ আপডেট: 7 February 2019 08:43

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার আচমকাই রেপো রেট ০.২৫ পয়েন্ট বা ২৫ বেসিস পয়েন্ট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। এর ফলে যাঁরা ঋণ নিয়ে বাড়ি ও গাড়ি কিনেছেন, তাঁদের ইএমআই কম দিতে হতে পারে। রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্ককে স্বল্পমেয়াদী ঋণ দিয়ে যে সুদ নেয়, তাকে বলে রেপো রেট। এখন রিজার্ভ ব্যাঙ্ক কমার্শিয়াল ব্যাঙ্কগুলির থেকে ৬.২৫ শতাংশ হারে সুদ নেয়। এর আগে রেপো রেট কমানো হয়েছিল ২০১৭ সালের অগাস্টে। ২০১৯ সালের ৩১ মার্চ শেষ হওয়া ত্রৈমাসিকে ভোগ্যপণ্য ও পরিষেবার মুল্যবৃদ্ধি ২.৮ শতাংশ হারে হবে বলে রিজার্ভ ব্যাঙ্কের ধারণা। গতবছর ভালো বর্ষা হওয়ায় এবং অন্যান্য কয়েকটি কারণে এবছর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকবে। ২০১৯-২০ সালের আর্থিক বছরের প্রথমার্ধে মুদ্রাস্ফীতি হবে ৩.২ থেকে ৩.৪ শতাংশ। চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে তা হবে ৩.৯ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি সংক্রান্ত কমিটি জানিয়েছে, বিনিয়োগ বাড়ছে। সরকার পরিকাঠামো খাতে ব্যয়বরাদ বাড়ানোর পরে উৎসাহিত হচ্ছেন বিনিয়োগকারীরা। আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস এক বিবৃতিতে বলেন, এখন বেসরকারি বিনিয়োগে উৎসাহ দিতে হবে। ভোগ্যপণ্যের বিক্রিও বাড়াতে হবে। গত ডিসেম্বরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল পদত্যাগ করার এক সপ্তাহের মধ্যে সেই দায়িত্ব নেন শক্তিকান্ত দাস। তাঁর আমলে এই প্রথমবার পলিসি সংক্রান্ত বিবৃতি দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। পর্যবেক্ষকদের মতে, আগামী দিনে আরও রেট কমাতে পারে আরবিআই। এদিন ছয় সদস্যের মনিটারি পলিসি কমিটির মধ্যে চারজন রেট কমানোর পক্ষে মত দেন। দু’জন চেয়েছিলেন, রেট একই থাকুক। ডেপুটি গভর্নর ভিরাল আচার্য ও কমিটির ওপর সদস্য চেতন ঘাটে চেয়েছিলেন রেট যা আছে তাই থাকুক। শক্তিকান্ত দাস একসময় এনডিএ সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তাঁর আমলে প্রথমবার রিজার্ভ ব্যাঙ্ক পলিসি নিয়ে যে সিদ্ধান্ত নিল তাতে সুবিধা হবে মধ্যবিত্তের। কারণ বাড়ি ও গাড়ির ঋণ হবে আগের চেয়ে সস্তা। ভোটের আগে মধ্যবিত্ত খুশি হলে অবশ্যই সুবিধা হবে শাসক এনডিএ-র। ভোটের আগে মধ্যবিত্তকে খুশি করার জন্য আগেও ব্যবস্থা নিয়েছে মোদী সরকার। কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছেন, বছরে তিন লক্ষ টাকা পর্যন্ত যাদের আয়, তাদের আয়কর দিতে হবে না।

```