Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

'শুভমকে বলুন আমরা ভাং ডেলিভারি দিই না!' জোম্যাটোর পোস্টে পুলিশের রসিকতা, মুগ্ধ নেটপাড়া

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি দোল খেলে ফেলেছে মঙ্গলবারই। তবে ভারতজুড়ে হোলি (Holi Utsav) উদযাপিত হচ্ছে আজ বুধবার। রং মাখার সঙ্গে সঙ্গেই চলছে ভাংয়ের গুলি (Bhang ki goli) কিংবা শরবত খেয়ে উদ্দাম নাচানাচি। তবে এই ভাংয়ের গুলি কেনার জন্য এখনও পর্যন্ত দ

'শুভমকে বলুন আমরা ভাং ডেলিভারি দিই না!' জোম্যাটোর পোস্টে পুলিশের রসিকতা, মুগ্ধ নেটপাড়া

শেষ আপডেট: 8 March 2023 10:39

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি দোল খেলে ফেলেছে মঙ্গলবারই। তবে ভারতজুড়ে হোলি (Holi Utsav) উদযাপিত হচ্ছে আজ বুধবার। রং মাখার সঙ্গে সঙ্গেই চলছে ভাংয়ের গুলি (Bhang ki goli) কিংবা শরবত খেয়ে উদ্দাম নাচানাচি। তবে এই ভাংয়ের গুলি কেনার জন্য এখনও পর্যন্ত দোকানই ভরসা। ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করে রসনাতৃপ্তি হলেও সেখান থেকে ভাং আনানোর সুবিধা এখনও উপলব্ধ নয়। কিন্তু তাও নাকি ভাংয়ের গুলির ডেলিভারি দেওয়ার জন্য অনুরোধ এসেই চলেছে, এমনটাই দাবি জোম্যাটোর। সম্প্রতি নিজেদের টুইটার হ্যান্ডেলে তেমনই একটি পোস্ট করেছে জোম্যাটো, যা দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। আর সেই পোস্ট রিটুইট করে দিল্লি পুলিশ যা লিখল, তাতে পুলিশের রসবোধকে রীতিমতো টুপি খুলে কুর্নিশ জানাচ্ছেন তাঁরা।

মঙ্গলবার সকাল ১০.৩৫ মিনিটে একটি টুইট করে জোম্যাটো। তাতে লেখা, 'দয়া করে কেউ গুরুগ্রামের শুভমকে বলুন, আমরা ভাঙের গুলি ডেলিভারি দিই না। উনি ১৪ বার জিজ্ঞেস করেছেন আমাদের।' সেই পোস্টে একটি কান্নার ইমোজিও দেয় জোম্যাটো। স্পষ্টতই, গুরুগ্রামের বাসিন্দা শুভম নামে কেউ জোম্যাটোর মাধ্যমে ভাঙের গুলি আনানোর চেষ্টা করছিলেন। বলা বাহুল্য, তাঁর সেই চেষ্টায় জল ঢেলে দেয় জোম্যাটো।

https://twitter.com/zomato/status/1632970734174609410

সেই পোস্ট দেখে হাসিতে ফেটে পড়েন ইন্টারনেট ব্যবহারকারীরা। সাড়ে ৪ লক্ষেরও বেশি মানুষ দেখেন পোস্টটি, বহুবার রিটুইটও করা হয় সেটি। কমেন্ট সেকশনে অনেকেই ভাঙের দোকানের ছবি পোস্ট করেন। কিন্তু আসল মজা তখনও বাকি ছিল। কিছুক্ষণের মধ্যেই জোম্যাটোর পোস্টটি রিটুইট করে দিল্লি পুলিশ। লেখে, 'যদি কারও সঙ্গে শুভমের দেখা হয়, ওঁকে বলবেন ভাং খেয়ে গাড়ি না চালাতে।'

https://twitter.com/DelhiPolice/status/1632978405758062594?t=1xoZRbw893AeBDadEuldfg&s=08

জোম্যাটোর পোস্টে নেটিজেনরা মজা পেয়েছিলেন তো বটেই, কিন্তু দিল্লির পুলিশের রসবোধে তাঁরা রীতিমতো মুগ্ধ। একজন মজা করে লিখেছেন, 'হ্যালো শুভম ভাই, হোলি না খেয়ে ভাং খেলে মজা নেই।'

অন্য একজনের মন্তব্য, 'কিন্তু মদের মতো কেউ ভাং খেয়ে রয়েছেন কিনা, তা কোনও সেন্সরে ধরা পড়বে না।'

সবজি বিক্রেতার অ্যাকাউন্টে জমা পড়ল ১৭২ কোটি টাকা! শুরু তদন্ত, তারপর…


```