Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপির সাংসদের গাড়ি আমাদের ধাক্কা দিয়েছে, হরিয়ানায় অভিযোগ করলেন কৃষকরা

দ্য ওয়াল ব্যুরো : কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ নায়েব সাইনি (Nayab Saini), হরিয়ানার খনিমন্ত্রী মূলচাঁদ শর্মা সহ কয়েকজন বিজেপি নেতা বৃহস্পতিবার নারাইনগড়ের সাইনি ভবনে এক অনুষ্ঠানে যোগ দেন। তাঁদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য সাইনি ভবনের বাইরে জ

বিজেপির সাংসদের গাড়ি আমাদের ধাক্কা দিয়েছে, হরিয়ানায় অভিযোগ করলেন কৃষকরা

শেষ আপডেট: 7 October 2021 10:26

দ্য ওয়াল ব্যুরো : কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ নায়েব সাইনি (Nayab Saini), হরিয়ানার খনিমন্ত্রী মূলচাঁদ শর্মা সহ কয়েকজন বিজেপি নেতা বৃহস্পতিবার নারাইনগড়ের সাইনি ভবনে এক অনুষ্ঠানে যোগ দেন। তাঁদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য সাইনি ভবনের বাইরে জড়ৈ হয়েছিলেন কৃষকরা। অনুষ্ঠানের শেষে ওই ভবন থেকে বিজেপি নেতাদের নিয়ে একটি কনভয় বেরোয়। অভিযোগ, কনভয়ের একটি গাড়ি জনৈক কৃষককে ধাক্কা দিয়েছে। আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে আম্বালার কাছে একটি সরকারি হাসপাতালে। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা হুমকি দিয়েছেন, ১০ অক্টোবরের মধ্যে ওই গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর না করলে তাঁরা থানা ঘেরাও করবেন। চারদিন আগেই উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গাড়ির ধাক্কায় চার কৃষক নিহত হন। অভিযোগ, এসিউভি-টি চালাচ্ছিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। বুধবারই লখিমপুরের ঘটনার একটি নতুন ভিডিও দেখা গিয়েছে। তাতে পরিষ্কার কৃষকদের জমায়েত শান্তিপূর্ণ ছিল। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের কনভয় সেই জমায়েতের মধ্যে ঢুকে পড়ে। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার লখিমপুরের ঘটনা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে যোগী সরকারের কাছে। শুক্রবারের মধ্যে ওই রিপোর্ট জমা পড়বে। তাতে লখিমপুর-খেরিতে মৃত আটজন সম্পর্কে বিস্তারিত জানানো হবে। সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে, "যা ঘটেছে, তা খুবই দুর্ভাগ্যজনক। কাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, ক'জন গ্রেফতার হয়েছে, সব আমরা জানতে চাই।" বুধবার রাতে লখিমপুরে মৃত লাভপ্রীত সিং-এর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। ১৯ বছর বয়সী লাভপ্রীতের বাড়ির লোক প্রশ্ন তোলেন, মন্ত্রীর ছেলের বিরুদ্ধে কেন এখনও ব্যবস্থা নেয়নি পুলিশ? লাভপ্রীতের বাবা সতনাম সিং বলেন, "সরকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে। কিন্তু তাতে লাভ কী? পুলিশ এখনও আশিসকে জেরা করেনি। গ্রেফতারও করেনি।" উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডিজি প্রশান্ত কুমারকে প্রশ্ন করা হয়, অভিযুক্তরা ভিআইপি বলেই কি পুলিশ ব্যবস্থা নিতে দেরি করছে? তিনি বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি, খুনিরা ছাড়া পাবে না। একটি এফআইআরও করা হয়েছে। কেউ ছাড়া পাবে না। কিন্তু টিভি চ্যানেলের স্টুডিওতে বসে কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না।" প্রশান্ত কুমারকে প্রশ্ন করা হয়, পুলিশের ওপরে কি চাপ রয়েছে? তিনি বলেন, কীসের চাপ? এফআইআর করা হয়েছে। মৃতদের পরিবারও তদন্ত নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে মন্ত্রী অজয় মিশ্র বলেন, যে স্পোর্টস ইউটিলিটি ভেহিকলটি চাষিদের চাপা দিয়েছিল, সেটি তাঁর ছেলেই ব্যবহার করেন। তবে চাষিদের চাপা দেওয়ার সময় তিনি গাড়িতে ছিলেন না।

```