Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পাকিস্তানে ভেঙে ফেলা মন্দির মাথা তুলেছে আবার, পুজো দিয়ে এলেন দূর-দূরান্তের হিন্দুরা

দ্য ওয়াল ব্যুরো: বছর খানেক আগে গুঁড়িয়ে গিয়েছিল মন্দিরের চূড়া। পাকিস্তানের শতাব্দী প্রাচীন সেই হিন্দু মন্দির ভেঙে ফেলেছিল সে দেশের কট্টর ইসলামপন্থীদের একটা দল। ছিছিক্কার রব উঠেছিল সারা বিশ্বজুড়ে। একবছর কাটতে না কাটতেই সেই মন্দির আবার মাথা ত

পাকিস্তানে ভেঙে ফেলা মন্দির মাথা তুলেছে আবার, পুজো দিয়ে এলেন দূর-দূরান্তের হিন্দুরা

শেষ আপডেট: 2 January 2022 02:25

দ্য ওয়াল ব্যুরো: বছর খানেক আগে গুঁড়িয়ে গিয়েছিল মন্দিরের চূড়া। পাকিস্তানের শতাব্দী প্রাচীন সেই হিন্দু মন্দির ভেঙে ফেলেছিল সে দেশের কট্টর ইসলামপন্থীদের একটা দল। ছিছিক্কার রব উঠেছিল সারা বিশ্বজুড়ে। একবছর কাটতে না কাটতেই সেই মন্দির আবার মাথা তুলেছে। ইমরান খান সরকারের তরফ থেকে ঘটনার সময়েই আশ্বাস দেওয়া হয়েছিল আবার গড়ে তোলা হবে ওই মন্দির, দোষীদের কঠোর শাস্তির কথাও বলা হয়েছিল। উত্তর পশ্চিম পাকিস্তানের মহারাজা পরমহংসজি মন্দিরে শনিবার পুজো দিয়ে এলেন দূর দূরান্ত থেকে আসা হিন্দু ভক্তরা। কড়া নিরাপত্তার মাঝেই চলল সেই পুজো-পর্ব। এদিন খাইবার পাখতুনখার করক জেলার তেরি গ্রামে পরমহংসজির সমাধি এবং মন্দিরে পুজো দিতে ভারত থেকেই গিয়েছিলেন প্রায় ২০০ জন প্রতিনিধি। এছাড়া হিন্দু প্রতিনিধিদের মধ্যে ১৫ জন এসেছিলেন দুবাই থেকে। বাকি কিছু কিছু মানুষ সুদূর আমেরিকা বা সৌদি আরব থেকেও এসেছিলেন বলে খবর। পাকিস্তান পুলিশের কড়া নিরাপত্তার ঘেরাটোপে তারা সকলে নির্বিঘ্নে পুজো দিয়েছেন। ভারতের হিন্দু পূণ্যার্থীদের লাহোরের কাছে ওয়াঘা সীমান্ত দিয়ে কাঁটাতার পেরিয়ে নিয়ে যাওয়া হয় তেরি গ্রামে। সঙ্গে ছিল পাক পুলিশের সশস্ত্র বাহিনী। ২০২০ সালে পাকিস্তানের র‍্যাডিকাল ইসলামিস্ট পার্টির একদল জনতা উত্তেজিত হয়ে ওই মন্দিরের উপর হামলা চালায়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় মন্দির। পাকিস্তান হিন্দু কাউন্সিলের তরফ থেকেই শনিবার পরমহংসজির মন্দিরে পুজো দেওয়ার বিষয়টি আয়োজন করা হয়। পাকিস্তান ইন্টারন্যাশানাল এয়ারলাইন্সও সেই উদ্যোগে সামিল হয়েছিল। দূর-দূরান্ত থেকে আসা হিন্দুরা রবিবার দুপুর, বিকেল পর্যন্ত ওই মন্দিরে পুজো দেবেন বলে খবর।

```