Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মন্দিরে ভাঙচুর, শিশুদের পণবন্দির চেষ্টা! ইংল্যান্ডে নজিরবিহীন সাম্প্রদায়িক তাণ্ডব দুষ্কৃতীদের

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই কানাডার স্বামীনারায়ণ মন্দিরে তাণ্ডব চালিয়েছিল খালিস্তানি জঙ্গিরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সাম্প্রদায়িক সংঘর্ষের (Communal unrest) ঘটনায় তেতে উঠল ইংল্যান্ডের (Englamd) লেইসেস্টার (Leicester)। শা

মন্দিরে ভাঙচুর, শিশুদের পণবন্দির চেষ্টা! ইংল্যান্ডে নজিরবিহীন সাম্প্রদায়িক তাণ্ডব দুষ্কৃতীদের

শেষ আপডেট: 20 September 2022 07:30

দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই কানাডার স্বামীনারায়ণ মন্দিরে তাণ্ডব চালিয়েছিল খালিস্তানি জঙ্গিরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সাম্প্রদায়িক সংঘর্ষের (Communal unrest) ঘটনায় তেতে উঠল ইংল্যান্ডের (Englamd) লেইসেস্টার (Leicester)। শান্তিপ্রিয় শহরটিতে একাধিক হিন্দু মন্দির (Hindu temple) ভাঙচুর (vandalized) করে পতাকা ছিঁড়ে ফেলার মতো ঘটনা ঘটছে। স্থানীয় পুলিশের দাবি, এই ঘটনায় হাত রয়েছে ইসলামিক জিহাদিদের।

শনিবার রাতে আচমকাই ঝামেলা শুরু হয় লেইসেস্টারে। একাধিক হিন্দু মন্দিরে ভাঙচুর ও তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ছিঁড়ে ফেলা হয় মন্দিরের গেরুয়া পতাকাও। এলাকার লোকজনের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এমনকি, ওই অঞ্চলের বাসিন্দা হিন্দুদের পরিবারের শিশুদেরও পণবন্দি করে রাখার চেষ্টা করেছিলে দুষ্কৃতীরা, এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার সূত্রপাত গত মাসে ভারত পাকিস্তান এশিয়া কাপ ম্যাচের পর। তখন ওই এলাকার হিন্দু পরিবারগুলিকে পণবন্দি করে রাখার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হতেই তারা সরাসরি হামলা চালায় হিন্দু মন্দির এবং পরিবারগুলির উপর। পুরো হামলার ঘটনাটি কে ইসলামিক জিহাদিদের 'টার্গেট অ্যাটাক' বলে মনে করেছিল পুলিশ। শনিবার একই ধাঁচে হিন্দু মন্দির ও পরিবারগুলির উপর ফের হামলা সেই ঘটনারই পুনরাবৃত্তি বলে মনে করা হচ্ছে।

রবিবার ভোর পর্যন্ত অশান্তির রেশ ছিল। পুলিশ জানিয়েছে, হিন্দুদের উপর হিংসাত্মক হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারির দাবি তুলে এলাকার বাসিন্দারা শনিবার অপরিকল্পিতভাবে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। স্বতঃস্ফূর্ত সেই বিক্ষোভ দেখে আরও অনেকেই রাস্তায় নেমে আসেন। তারপরেই ক্রমশ বাড়তে থাকে অশান্তি। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ। আইন মেনে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন তাঁরা।

এই ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুজোয় বাড়ি ফেরার কথা ছিল, নাবালককে পিটিয়ে মারার অভিযোগ নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে


```