Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

হাসিনার গোপালগঞ্জে কালীমন্দিরে হামলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পৈত্রিক বাড়ি। আর সেই গোপালগঞ্জ পুরসভার শ্মশানকালী মন্দিরে ভাঙচুর করল দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, বুধবার গভীর রাতে মন্দিরের কোলাপসিবল গেটের বাইরে থেকে  লাঠি দিয়ে মেরে প্রতিমার হাত ও মাথা ভেঙে দেওয়া

হাসিনার গোপালগঞ্জে কালীমন্দিরে হামলা

শেষ আপডেট: 10 May 2018 13:32

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পৈত্রিক বাড়ি। আর সেই গোপালগঞ্জ পুরসভার শ্মশানকালী মন্দিরে ভাঙচুর করল দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, বুধবার গভীর রাতে মন্দিরের কোলাপসিবল গেটের বাইরে থেকে  লাঠি দিয়ে মেরে প্রতিমার হাত ও মাথা ভেঙে দেওয়া হয়েছে। পূজারি চণ্ডীদাস বিশ্বাস সকালে মন্দিরে পূজো করতে এসে তা দেখে সকলকে জানান। তবে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন সব ধর্মের মানুষ। তাঁদের বক্তব্য, গোপালগঞ্জে ধর্মীয় বিবাদের কোনও জায়গা নেই। প্রচার পাওয়ার জন্য চক্রান্ত করে এই হামলা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল দেখে গিয়েছে। পুরপ্রধানও ঘটনাস্থলে এসে পুলিশকে তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, অত্যন্ত গুরুত্ব দিয়ে তাঁরা বিষয়টি দেখছেন। উস্কানি দিতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে তাঁরা মনে করছে।  

```