শিক্ষককে পিটিয়ে, মন্দিরে হামলা! পাকিস্তানের সিন্ধ প্রদেশে সিঁটিয়ে রয়েছেন সংখ্যালঘু হিন্দুরা
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের সিন্ধ প্রদেশের একটি মন্দিরে দুষ্কৃতী হামলার শিকার হলেন এক শিক্ষক। মন্দিরেও তুমুল ভাঙচুর চালানো হল অনেক ক্ষণ ধরে। রবিবার ঘোটকি এলাকার ঘটনায় পুলিশ জানিয়েছে, ওই হিন্দু শিক্ষক এবং তাঁর ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ উঠেছি
শেষ আপডেট: 15 September 2019 18:46
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের সিন্ধ প্রদেশের একটি মন্দিরে দুষ্কৃতী হামলার শিকার হলেন এক শিক্ষক। মন্দিরেও তুমুল ভাঙচুর চালানো হল অনেক ক্ষণ ধরে। রবিবার ঘোটকি এলাকার ঘটনায় পুলিশ জানিয়েছে, ওই হিন্দু শিক্ষক এবং তাঁর ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাঁরা অন্য ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন। এই জায়গা থেকেই ঘটনাটি হিংসার চেহারা নেয় বলে জানা গিয়েছে।
ঘটনার পরে ঘোটকি এলাকা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ ভয়ে সিঁটিয়ে রয়েছেন। তবে এই অভিযোগ নতুন নয়। চরমপন্থী ইসলামী নেতা মিয়ান মিঠু এবং তার দলবলের দাপটে বহু দিন ধরেই অতিষ্ঠ ঘোটকি এলাকার হিন্দুরা।
এই অবস্থায় শনিবার অভিযোগ ওঠে, ঘোটকির একটি স্কুলের অধ্যক্ষ ছাত্রদের ইসলাম-বিরোধী বিষয়ে উৎসাহী করছেন। রবিবার আচমকায় স্কুলে হামলা করে দুষ্কৃতীরা। পুলিশ এসেও ব্যর্থ হয় পরিস্থিতি সামাল দিতে। এর পরেই পাশেই একটি মন্দিরে হামলা চালায় তারা। ভাঙচুর চালানো হয় মন্দিরে। ভিডিও-য় দেখা যায়, লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়েছে মন্দিরে।
স্কুলের অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেফতার করার দাবি ওঠে। পুলিশ জানিয়েছে, তারা তদন্ত করে দেখছে গোটা ঘটনাটি।