Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১১০ বছর পর হিন্দু-মুসলিম সম্প্রীতি ঘটল তামিলনাডুতে, দায়িত্ব কাঁধে তুলে নিলেন সরকারি আধিকারিকরা

দ্য ওয়াল ব্যুরো: ১১০ বছর (After 110 years) পর হিন্দু-মুসলিম (Hindu-Muslim) সম্প্রীতির (Harmony) সাক্ষী থাকল তামিলনাডু (Tamilnadu)। আর সেই সম্প্রীতি তৈরি করতে এগিয়ে এলেন খোদ সরকারি আধিকারিকরা। তামিলনাডুর পেরামবালুর জেলা। সেখানে দীর্ঘ ১

১১০ বছর পর হিন্দু-মুসলিম সম্প্রীতি ঘটল তামিলনাডুতে, দায়িত্ব কাঁধে তুলে নিলেন সরকারি আধিকারিকরা

শেষ আপডেট: 3 August 2022 07:10

দ্য ওয়াল ব্যুরো: ১১০ বছর (After 110 years) পর হিন্দু-মুসলিম (Hindu-Muslim) সম্প্রীতির (Harmony) সাক্ষী থাকল তামিলনাডু (Tamilnadu)। আর সেই সম্প্রীতি তৈরি করতে এগিয়ে এলেন খোদ সরকারি আধিকারিকরা।

তামিলনাডুর পেরামবালুর জেলা। সেখানে দীর্ঘ ১১০ বছর ধরে বন্ধ ছিল সেল্লিয়াম্মান মন্দিরের পুজো। ১৯১২ সাল থেকে বন্ধ আছে এই পুজো। ভেপ্পান্থাত্তির কালাথুর গ্রাম। সেই গ্রামের মন্দির সেল্লিয়াম্মান। মন্দির সংলগ্ন হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে অশান্তির কারণে এই পুজো হয়নি এত বছর। এই পুজো বন্ধ রাখার জন্য এতদিন পর্যন্ত ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আইনি পদক্ষেপ নিয়েছিলেন।

১১০ বছর পর সেই পুজো করে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি স্থাপন করতে এগিয়ে এলেন ভেপ্পান্থাত্তির করগ্রাহক , এলাকার ডিএসপি এবং জেলা আধিকারিক শ্রী ভেঙ্কট প্রিয়া। জেলার সরকারি আধিকারিকরা দুই তরফের সঙ্গে কথা বলে এই অশান্তি মিটিয়ে ১১০ বছর পর আবারও শুরু করলেন পুজো।

এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও এই পুজো করার জন্য নিমন্ত্রন জানান হিন্দু সম্প্রদায়ের মানুষকে। তাঁদের মধ্যে সম্মান আদানপ্রদানের কোনও কমতি ছিল না। দুই সম্প্রদায়ের মানুষ এবং সরকারি আধিকারিকেরা মিলে সুষ্ঠভাবে এই পুজোকে আনন্দ অনুষ্ঠানে পরিণত করেন।

মাথা থেকে জোড়া দুই যমজ ভাই, ৩৩ ঘণ্টার অস্ত্রোপচারে আলাদা করলেন চিকিৎসকরা


```