দ্য ওয়াল ব্যুরো : বিশ্বের প্রতিটি বড় বিমান কোম্পানি যাত্রীদের নিজেদের ধর্ম অনুযায়ী খাবার বেছে নেওয়ার সুযোগ দেয়। কোনও যাত্রী বিমানে ওঠার আগে নিজের ধর্মবিশ্বাসের সঙ্গে সঙ্গতি রেখে মিল বুক করতে পারেন। সেই নিয়ম ব্যতিক্রম ঘটিয়ে এবার দুবাইয়ের এমিরেটস বিমান সংস্থা তাদের প্লেনে বন্ধ করে দিচ্ছে হিন্দু মিল।
ওই বিমান সংস্থা বলেছে, এমিরেটসের বিমানে আর হিন্দু মিল সার্ভ করা হবে না। আমরা সবসময়ই নজর রাখি, যাত্রীরা কোন ধরনের খাবার পছন্দ করছেন, খাবার সম্পর্কে তাঁরা কী বলছেন। এমিরেটসের প্রতিটি উড়ানেই যাত্রীদের খাবার দেওয়া হয়।
হিন্দু যাত্রীদের সম্পর্কে বলা হয়েছে, আমাদের প্লেনে নানা দেশের খাবার সার্ভ করা হয়। ভেজ ও নন ভেজ সবরকমের খাবারই থাকে। হিন্দুরা তা থেকে নিজেদের পছন্দমতো খাবার অর্ডার দিতে পারবেন।
এমিরেটসের ওয়েবসাইটে দেখা গিয়েছে, রিলিজিয়াস মিল অপশনে তিনরকম খাবারের কথা আছে। ইন্ডিয়ান ভেজ মিল, ভেজিটেরিয়ান জৈন মিল ও কোশের মিল। হিন্দু যাত্রীরা ওই তিনটি মিলের মধ্যে কোনও একটি বেছে নিতে পারবেন।