Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিন্দি মেগার জনপ্রিয় অভিনেত্রী চালাতেন মধুচক্র! অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন

দ্য ওয়াল ব্যুরো: হিন্দি মেগার (Hindi serial) যারা নিয়মিত দর্শক তাঁরা আরতি মিত্তলকে (Aarti Mittal) অবশ্যই চিনে থাকবেন। 'আপনাপন' থেকে 'কুণ্ডলী ভাগ্য' সহ একাধিক ধারাবাহিকে মুখ দেখিয়েছেন আরতি। তবে এবার অভিনয়ের সূত্রে নয়, মধুচক্র (sex racket) চ

হিন্দি মেগার জনপ্রিয় অভিনেত্রী চালাতেন মধুচক্র! অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন

শেষ আপডেট: 18 April 2023 11:01

দ্য ওয়াল ব্যুরো: হিন্দি মেগার (Hindi serial) যারা নিয়মিত দর্শক তাঁরা আরতি মিত্তলকে (Aarti Mittal) অবশ্যই চিনে থাকবেন। 'আপনাপন' থেকে 'কুণ্ডলী ভাগ্য' সহ একাধিক ধারাবাহিকে মুখ দেখিয়েছেন আরতি। তবে এবার অভিনয়ের সূত্রে নয়, মধুচক্র (sex racket) চালানোর সূত্রে তিনি উঠে এলেন খবরের শিরোনামে। সোমবার মুম্বইয়ের বিশেষ গোয়েন্দা বিভাগ তাঁকে গ্রেফতার করে।

জানা গেছে, গুরগাঁও অঞ্চলে একটি হোটেলে আরতি বসাতেন মধুচক্রের আসর। সেখানেই হানা দিয়ে সোমবার বিকেলে মুম্বইয়ের বিশেষ গোয়েন্দা বিভাগের পুলিশ উদ্ধার করে দুজন মডেল এবং এক কাস্টিং ডিরেক্টরকে। সেই হোটেল থেকেই গ্রেফতার করা হয় আরতিকে।

উদ্ধার করা দুই মডেলকে স্থানীয় একটি রিহ্যাবে পাঠানও হয়েছে। জানা গেছে ওই দুই তরুণীকে ১৫,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আরতি। সোমবার রীতিমতো ফাঁদ পেতে ধরা হয় তাঁকে।

যে হোটেলে আরতি চালাতেন এই চক্র সেখানেই সাধারণ কাস্টমারের ছদ্মবেশে মুম্বই পুলিশের এক কর্মী যোগাযোগ করেন আরতির সঙ্গে। সেখানে সেই পুলিশ কর্মী ২জন কমবয়সি তরুণীর সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে বললে ৬০,০০০ টাকা চেয়ে বসেন আরতি। এরপরেই বিকেলে প্রমাণ সহ হাতেনাতে ধরা পড়েন 'আপনাপন' এর অভিনেত্রী।

গালে জাতীয় পতাকা আঁকা তরুণীকে স্বর্ণ মন্দিরে ঢুকতে বাধা, ক্ষমা চাইল এসজিপিসি


```