Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বুথ ফেরত সমীক্ষা: হিমাচলের কুর্সি থাকছে বিজেপির দখলেই, তবে কোনওরকমে, বলছে রিপাবলিক টিভি

দ্য ওয়াল ব্যুরো: প্রাক নির্বাচনী সমীক্ষার ফলই উঠে এল বুথ ফেরত সমীক্ষার ফলাফলে। হিমাচলপ্রদেশে (Himachal Pradesh) বিজেপিই (BJP) ফের সরকার গড়তে চলেছে। রিপাবলিক টিভির (Republic TV) বুথ ফেরত সমীক্ষার বলা হয়েছে, বিজেপি পেতে পারে ৩৪ থেকে ৩৯টি আ

বুথ ফেরত সমীক্ষা: হিমাচলের কুর্সি থাকছে বিজেপির দখলেই, তবে কোনওরকমে, বলছে রিপাবলিক টিভি

শেষ আপডেট: 5 December 2022 15:36

দ্য ওয়াল ব্যুরো: প্রাক নির্বাচনী সমীক্ষার ফলই উঠে এল বুথ ফেরত সমীক্ষার ফলাফলে। হিমাচলপ্রদেশে (Himachal Pradesh) বিজেপিই (BJP) ফের সরকার গড়তে চলেছে। রিপাবলিক টিভির (Republic TV) বুথ ফেরত সমীক্ষার বলা হয়েছে, বিজেপি পেতে পারে ৩৪ থেকে ৩৯টি আসন। অন্যদিকে, কংগ্রেস পেতে পারে ২৮ থেকে ৩৩টি আসন।

রিপাবলিক টিভি বলেছে, বিজেপি ভোট পেতে পারে ৪৪ শতাংশ। কাছাকাছি থাকবে কংগ্রেস। তারা পেতে পারে ৪২ শতাংশের সামান্য বেশি ভোট। এবারই হিমাচলের ভোটে লড়াই করেছে আম আদমি পার্টি। কিন্তু তারা দাগ কাটতে পারেনি। এক শতাংশের কাছাকাছি ভোট পেতে পারে তারা। আসন পেতে পারে একটি।

তবে একটি কথা মনে রাখা দরকার, বুথ ফেরত সমীক্ষা একটি আভাস মাত্র। অনেক সময়েই তা মেলে না। হিমাচলের আভাস মিলে গেলে বলতে হবে, বিজেপি কোনওরকমে ক্ষমতায় থাকবে।

বিজেপিকে হারিয়ে দিল্লি পুর নিগম পেতে পারে আপ, বলছে বুথ ফেরৎ সমীক্ষা


```