Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

সিমলা, কুলু, মানালি- বাঙালির ভালবাসার হিমাচল ভেসে যাচ্ছে! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: বর্ষার মাঝামাঝিতেও বৃষ্টির (rain) দেখা নেই দক্ষিণবঙ্গে। দু-তিন দিন টানা বৃষ্টি, তারপর ফের শুকনো। চড়া রোদ আর আপেক্ষিক আর্দ্রতায় নাজেহাল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মানুষজন। কিন্তু সেই চিত্রই বদলে গেছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপা

সিমলা, কুলু, মানালি- বাঙালির ভালবাসার হিমাচল ভেসে যাচ্ছে! দেখুন ভিডিও

শেষ আপডেট: 9 July 2023 13:09

দ্য ওয়াল ব্যুরো: বর্ষার মাঝামাঝিতেও বৃষ্টির (rain) দেখা নেই দক্ষিণবঙ্গে। দু-তিন দিন টানা বৃষ্টি, তারপর ফের শুকনো। চড়া রোদ আর আপেক্ষিক আর্দ্রতায় নাজেহাল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মানুষজন। কিন্তু সেই চিত্রই বদলে গেছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক জেলা ভারী বর্ষণে বিপর্যস্ত। জায়গায় জায়গায় ধস নেমেছে। ব্যাহত জনজীবন। একই চিত্র সমগ্র উত্তর ভারত জুড়ে। দিল্লি, নয়ডা তো বটেই, হিমাচলপ্রদেশ থেকে জম্মু-কাশ্মীর, সর্বত্রই ভয়ঙ্কর অবস্থা।

https://twitter.com/TheWallTweets/status/1678003816510418944?t=ZpzI0otvMqb42a8tcH8Taw&s=08

হিমাচলপ্রদেশ এমনিতে বাঙালির অত্যন্ত পছন্দের জায়গা। সিমলা (Shimla), কুলু, মানালি কিংবা নৈনিতাল-প্রতিবছর ভিড় করেন পর্যটকরা। কিন্তু সেই হিমাচলই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত (Himachal Pradesh Flood)। লাগাতার বৃষ্টিতে কোথাও ধস নেমেছে, তো কোথাও ভেঙেছে বাঁধ। জায়গায় জায়গায় জলস্তর বেড়ে রাস্তার উপর দিয়েই প্রবল বেগে বয়ে চলেছে নদী। সেই সঙ্গে রয়েছে হড়পা বান, যা ইতিমধ্যেই প্রাণ কেড়েছে একাধিক জনের।

রবিবার পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে ইতিমধ্যেই বহু বাড়ি তলিয়ে গেছে জলের তলায়। পাশাপাশি, এখনও পর্যন্ত বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন।

https://twitter.com/Gagan4344/status/1677961958551871488

এর সঙ্গে রয়েছে ধসের ঘটনা। সিমলার একটি পরিবারের ৩ সদস্যের মৃত্যু হয়েছে বাড়ির ছাদ ভেঙে পড়ে। কুলুতে বাড়ি ভেঙে এক মহিলার মৃত্যু হয়েছে।

https://twitter.com/Gagan4344/status/1678001371629637632

শনিবার রাতে এক ব্যক্তি ধসের কবলে পড়ে জীবন্ত তলিয়ে গিয়েছেন জলের তোড়ে। গত ৩৬ ঘণ্টায় এখনও পর্যন্ত ১৩টি রাস্তায় ধসের খবর মিলেছে।

https://twitter.com/Gagan4344/status/1678005702760235011

পাশাপাশি হিমাচলের একাধিক জায়গায় ৯টি হড়পা বান আছড়ে পড়ার খবর পাওয়া গেছে। বিপর্যয়ের কারণে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে অটল টানেল এবং রোটাং পাস।

https://twitter.com/Gagan4344/status/1677955986181750784

মানালির মণিকরণ উপত্যকায় মণিকরণ সাহিব গুরুদ্বার ভেসে গেছে জলের তোড়ে।

https://twitter.com/Gagan4344/status/1677968900871577600

কোথাও বা রাস্তার উপর দিয়ে যাওয়া, কিংবা পার্ক করে রাখা গাড়ি খেলনার মতো ভেসে গেছে স্রোতে।

https://twitter.com/Gagan4344/status/1677957640272609281

বিয়াস নদীর জল ঢুকে ভাসিয়ে দিয়েছে মান্ডির পঞ্চভক্ত্রা মন্দির।

https://twitter.com/Gagan4344/status/1677987024731795457

চোখের সামনে জলে তলিয়ে গেছে আস্ত লোহার সেতু।

https://twitter.com/Gagan4344/status/1677976040491323393

নদীর গ্রাসে চলে গেছে আস্ত এটিএম কাউন্টার।

https://twitter.com/TheWallTweets/status/1678003179047485442?t=6fegwQBKXPgxVcdpHjHDwQ&s=08

সব মিলিয়ে হিমাচলকে চেনা ভার! প্রিয় রাজ্য চোখের সামনের ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, আর সেসব ভিডিও দেখে অনেকেরই চোখে জল।

https://twitter.com/Gagan4344/status/1677954695632134144

জম্মু ও কাশ্মীরের মাঝে টানেল সংলগ্ন জাতীয় সড়ক তলিয়ে গেছে জলের তলায়। বিপর্যয়ের জেরে এই মুহূর্তে মোট ৭৩৬টি রাস্তায় বন্ধ করা হয়েছে যান চলাচল। প্রশাসনের পক্ষ থেকে এইসময়ে পর্যটকদের উত্তর ভারতের একাধিক জায়গায় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

‘রাজ্যপাল ও বিরোধীদের প্ররোচনায় এত মৃত্যু হয়েছে ভোটে’, বিস্ফোরক মন্ত্রী চন্দ্রিমা


```