Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইলিশ-প্রেম! জলের সীমারেখা ভুলে ফের বাংলাদেশে গ্রেফতার আরও ৪৮ ভারতীয় মৎস্যজীবী

ইলিশ বলে কথা! চোখের সামনে বাংলাদেশের রূপোলী শস্যকে পদ্মার জলে ছটফট করতে দেখলে কার না কাছে টেনে নিতে ইচ্ছে হয়!

ইলিশ-প্রেম! জলের সীমারেখা ভুলে ফের বাংলাদেশে গ্রেফতার আরও ৪৮ ভারতীয় মৎস্যজীবী

ফাইল ছবি।

শেষ আপডেট: 18 October 2024 23:06

দ্য ওয়াল ব্যুরো: ইলিশ বলে কথা! চোখের সামনে বাংলাদেশের রূপোলী শস্যকে পদ্মার জলে ছটফট করতে দেখলে কার না কাছে টেনে নিতে ইচ্ছে হয়!

আর সেই ইলিশেরই টানে ১৪ অক্টোবর ৩১ জনের পর ১৮ অক্টোবর বাংলাদেশের নৌ সেনার হাতে গ্রেফতার হলেন আরও ৪৮ জন ভারতীয় মৎস্যজীবী।

জানা যাচ্ছে, গভীর সাগরে মাছ ধরতে ধরতে সীমানা লঙ্ঘন করে ভারতের তিনটি ফিশিং ট্রলার বৃহস্পতিবার ঢুকে পড়ে খুলনার মোংলা বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন এলাকায়।

এদিকে পদ্মায় এখন ইলিশ ধরা নিষিদ্ধ। বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড নিয়মিত প্যাট্রোলিং করছে। জাহাজের রাডারে সন্দেহজনক ফিশিং ট্রলারের উপস্থিতি পান বাংলাদেশের নৌ সেনা কর্তারা। এরপরই চারিদিক থেকে ঘিরে ফেলা হয় ভারতের তিনটি ট্রলার। গ্রেফতার করা হয় ৪৮ জন মৎস্যজীবীকে। 

ঘটনার জেরে উদ্বেগে সংশ্লিষ্ট মৎস্যজীবীদের পরিজন থেকে অন্যান্য মৎস্যজীবীরা। কারণ, এখন বাংলাদেশের পরিস্থিত ভালো নয়। গণ অভ্যুত্থানে হাসিনা সরকার পড়ে যাওয়া পরে ইউনুসের অন্তর্বতী সরকার দেশ চালাচ্ছে। সেখানে আইন শৃঙ্খলা এখন তলানিতে। ফলে দু'দফায় আটক হওয়া ৭৯ জন মৎস্যজীবীকে কীভাবে ফিরিয়ে নিয়ে আসবে এই দেশের প্রশাসন, সেই প্রশ্নই এখন তাদের মনে ঘোরাফেরা করছে। 


```