Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মরসুমের প্রথম ইলিশ উঠল ডায়মন্ড হারবারে, তড়িঘড়ি কিনতে হুড়োহুড়ি নদী পাড়ে

অনেককেই পকেট খালি করে ব্যাগে ভরতে দেখা গেল রুপোলি শস্য।

মরসুমের প্রথম ইলিশ উঠল ডায়মন্ড হারবারে, তড়িঘড়ি কিনতে হুড়োহুড়ি নদী পাড়ে

মরসুমের প্রথম ইলিশ এল ডায়মন্ড হারবারে।

শেষ আপডেট: 22 June 2024 11:25

দ্য ওয়াল ব্যুরো: হোক না শনিবারের বাজার। ইলিশ বলে কথা! মরসুমের প্রথম ইলিশকে ঘিরে তাই শনিবার ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে হুড়োহুড়ি পড়ে গেল ক্রেতাদের মধ্যে!

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শনিবারই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঢুকেছে বর্ষা। আর এদিনই ডায়মন্ড হারবারে মরসুমের ‘রুপোলি শস্য’র আগমন। শনিবার অনেকেই নিরামিষ খান। মাছ, মাংস খান না। তবে সে সবের তোয়াক্কা না করে অনেককেই পকেট খালি করে ব্যাগে ভরতে দেখা গেল রুপোলি শস্য।

এক ক্রেতার কথায়, "শনিবার সাধারণত নিরামিষ খাই। তবে মরসুমের প্রথম ইলিশকে দেখে লোভ সামলাতে পারলাম না! কিনে ফেললাম। আশাকরি, গিন্নিও খুশিই হবেন!"

 ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারের আড়তদার সমিতির সম্পাদক জগন্নাথ সরকার জানালেন, এদিন তিন হাজার কেজি ইলিশ ঢুকেছে। কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০ টাকা দরে।

জানা গেছে, এই তিন হাজার কেজি ইলিশের মধ্যে হাজর দুয়েক কেজি ইলিশ কলকাতা-সহ আশেপাশের বাজারে এদিনই পৌঁছে যাবে। 

প্রসঙ্গত, ইলিশের প্রজননের জন্য মাঝে দু'মাস বন্ধ ছিল মাছ ধরা। ফের ১৫ জুন থেকে শুরু হয়েছে। ইতিমধ্যে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন ডায়মন্ড হারবারের মৎস্যজীবীরা। তাঁদের জালে উঠেছে মরসুমের প্রথম ইলিশ। জগন্নাথবাবুর আশা, অন্যবারের তুলনায় এবারে বেশি মাত্রায় ইলিশ উঠবে। অর্থাৎ অচিরেই ইলিশের গন্ধে ভরে উঠবে বাঙালির হেঁসেল।


```