Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বিদেশি প্রৌঢ়ার পচাগলা দেহ মিলল আন্ডারপাসে, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য ওয়াল ব্যুরো: এক প্রৌঢ়ার পচাগলা (Highly decomposed) দেহ উদ্ধার করল পুলিশ। দিল্লির (Delhi) গীতা কলোনির একটি আন্ডারপাসে পড়ে ছিল দেহটি। দেহের পাশেই পড়েছিল তাঁর পাসপোর্ট। সেখান থেকেই প্রৌঢ়ার পরিচয় জানতে পারে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ৬০ ব

বিদেশি প্রৌঢ়ার পচাগলা দেহ মিলল আন্ডারপাসে, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

শেষ আপডেট: 18 March 2023 08:33

দ্য ওয়াল ব্যুরো: এক প্রৌঢ়ার পচাগলা (Highly decomposed) দেহ উদ্ধার করল পুলিশ। দিল্লির (Delhi) গীতা কলোনির একটি আন্ডারপাসে পড়ে ছিল দেহটি। দেহের পাশেই পড়েছিল তাঁর পাসপোর্ট। সেখান থেকেই প্রৌঢ়ার পরিচয় জানতে পারে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ৬০ বছর বয়সি ওই প্রৌঢ়া এদেশের বাসিন্দা নন (elderly foreigner)। একজন বিদেশিনীর দেহ কীভাবে ওই এলাকায় এসে পৌঁছল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়রা কেউই ওই প্রৌঢ়াকে চেনেন না। তিনি কেন এই দেশে এসেছিলেন সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, নয়ডাতে একটি ড্রেনের কাছে কয়েকটি টুকরো করা দেহের অংশ খুঁজে পায় পুলিশ। হাত, পা এবং শরীরের অংশ দেখে পুলিশের প্রাথমিক ধারণা, দেহটি কোনও প্রাপ্তবয়স্কের। কেউ তাঁকে খুন করার পর দেহ টুকরো করে ফেলে দিয়ে গেছে।

নয়ডার ডেপুটি পুলিশ কমিশনার হরিশ চন্দ জানান, বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ সেক্টর ৮ সংলগ্ন একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে টুকরো করা দেহ উদ্ধার করা হয়েছে। দেহাংশগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাথানো হয়েছে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই এই মৃত্যু রহস্য আরও কিছু নতুন তথ্য মিলবে।

বিয়ে করলেন বিশ্বের সবথেকে খাটো বডিবিল্ডার, চার বছর প্রেমের শেষে মালাবদল


```