Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কয়লার ধোঁয়ার দূষণে সবচেয়ে বেশি মৃত্যু কলকাতায়, জানা গেল সমীক্ষায়

দ্য ওয়াল ব্যুরো : সংগঠনের নাম সি-৪০ (C-40)। বিশ্বের বিভিন্ন মেগাসিটির দূষণ নিয়ে সমীক্ষা করে ওই নেটওয়ার্ক। সম্প্রতি তারা একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দেখা যায়, ২০১৯ সালে ৬১ টি মেগাসিটির মধ্যে কলকাতাতেই কয়লার ধোঁয়া থেকে দূষণ ছড়িয়েছ

কয়লার ধোঁয়ার দূষণে সবচেয়ে বেশি মৃত্যু কলকাতায়, জানা গেল সমীক্ষায়

শেষ আপডেট: 30 September 2021 15:37

দ্য ওয়াল ব্যুরো : সংগঠনের নাম সি-৪০ (C-40)। বিশ্বের বিভিন্ন মেগাসিটির দূষণ নিয়ে সমীক্ষা করে ওই নেটওয়ার্ক। সম্প্রতি তারা একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দেখা যায়, ২০১৯ সালে ৬১ টি মেগাসিটির মধ্যে কলকাতাতেই কয়লার ধোঁয়া থেকে দূষণ ছড়িয়েছে সবচেয়ে বেশি। দূষণের মাত্রা যদি না কমে, তাহলে ২০৩০ সালের মধ্যে কলকাতায় অপরিণত বয়সে মারা যাবেন ১০ হাজার জন। এই প্রথম কয়লার দূষণ নিয়ে সমীক্ষা প্রকাশ করল সি-৪০। সমীক্ষায় বলা হয়েছে, ভারতে যত তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, তার ২০ শতাংশ রয়েছে কলকাতা শহরের ৫০০ কিলোমিটারের মধ্যে। কয়লা পোড়ালে বহুদূর পর্যন্ত বায়ুদূষণ হয়। হু কোনও শহরের জন্য সর্বোচ্চ যে পরিমাণ বায়ুদূষণের মাত্রা স্থির করেছে, কলকাতায় দূষণ তার চেয়ে সাত গুণ বেশি। জাতীয় গড় দূষণের মাত্রার তুলনায় কলকাতায় দূষণ দ্বিগুণ।

```