Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিবিএসই-র ধাঁচে বদলাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস, ৪৭টি বিষয়ে পাঠ্যসূচি বদলের ভাবনা

সিবিএসই-র ধাঁচে একদশক পর বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস। যুগের সঙ্গে তাল মিলিয়ে সিলেবাসের পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিত শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

সিবিএসই-র ধাঁচে বদলাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস, ৪৭টি বিষয়ে পাঠ্যসূচি বদলের ভাবনা

শেষ আপডেট: 15 December 2023 10:07

দ্য ওয়াল ব্যুরো: সিবিএসই-র ধাঁচে একদশক পর বদলাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস। যুগের সঙ্গে তাল মিলিয়ে সিলেবাসের পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিত শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

সংসদ সূত্রে খবর, চলতি সপ্তাহের শনিবার এই নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সিলেবাসের বদল সংক্রান্ত বিষয়ে ওই বৈঠকেই গাইডলাইন তৈরি করা হবে। বর্তমানে ৬০টি বিষয় পড়ানো হয়। তারমধ্যে ৪৭টি বিষয়ের পাঠ্যক্রম পরিবর্তন করা হবে।

সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "সিলেবাস বদলের বিষয়ে শনিবার বৈঠক ডাকা হয়েছে। সেখানে গাইডলাইন তৈরি করা হবে। এরপর সিলেবাসে সাব কমিটি এ ব্যাপারে আলোচনা করবেন। সর্বভারতীয় বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পাঠক্রম তৈরি করা হবে।"

তিনি আরও বলেন, “জাতীয় স্তরের যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলার পড়ুয়ারা যাতে সমানভাবে অংশ নিতে পারেন, সেদিকে লক্ষ্য রেখে সিবিএস‌ই পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে নয়া পাঠ্যক্রম তৈরি করা হচ্ছে।”

সংসদ সূত্রে জানা গেছে, উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে শেষ বদল আনা হয়েছিল ২০১২-১৩ সালে। তারপর এক দশক অতিক্রান্ত হয়েছে। পড়াশোনায় বিস্তর পরিবর্তন হলেও পাঠ্যক্রমের বা প্রশ্নপত্রের ধরনের বিশেষ পরিবর্তন হয়নি। মোট ৪৭টি বিষয়ে পাঠ্যক্রম বদলের ভাবনা রয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই নয়া পাঠ্যক্রমে পড়ানো হতে পারে বলে সংসদ সূত্রের খবর।


```