Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পরীক্ষার হলেই অসুস্থ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালের ডাক্তাররা জানালেন মৃত্যু হয়েছে

উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে দিতেই অসুস্থ বোধ করছিল পরীক্ষার্থী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া মুর্শিদাবাদের সুতির মুরালিপুকুরে। 

পরীক্ষার হলেই অসুস্থ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালের ডাক্তাররা জানালেন মৃত্যু হয়েছে

শেষ আপডেট: 27 February 2024 12:26

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে দিতেই অসুস্থ বোধ করছিল পরীক্ষার্থী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া মুর্শিদাবাদের সুতির মুরালিপুকুরে। 

পুলিশ জানিয়েছে ওই ছাত্রের নাম প্রীতম দাস। মুরালিপুকুর হাইস্কুলের ছাত্র প্রীতম ছোটো থেকে মেধাবী। শারীরিক কিছু অক্ষমতা থাকলেও মনের জোরে বাধা অতিক্রম করতে চেয়েছে বরাবর। উচ্চমাধ্যমিকে তার সিট পড়েছিল অরঙ্গাবাদ হাইস্কুলে।  

মঙ্গলবার ইতিহাস পরীক্ষা চলাকালীন হঠাৎ করেই সেন্টারের মধ্যে অসুস্থ বোধ করতে থাকে প্রীতম। তড়িঘড়ি তাকে  নিয়ে আসা হয় স্থানীয় মহিশাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। এখানকার চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। তার স্বজনরা বলেন, "পরীক্ষা ভাল দেওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল সে। এদিনও হাসিমুখেই গিয়েছিল পরীক্ষা দিতে। তারপর কী থেকে কী হয়ে গেল আর বুঝতে পারছি না।" কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। 

পরীক্ষার হলে ছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের জয়েন্ট কনভেনার আশরাফ রাজবী। সুতি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তাঁরা।


```