
৮ মে দ্বাদশ শ্রেণির রেজাল্ট প্রকাশিত হবে
শেষ আপডেট: 7 May 2024 18:12
দ্য ওয়াল ব্যুরো: ২ মে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। এবার উচ্চ মাধ্যমিকের পালা। আগামীকাল ৮ মে দ্বাদশ শ্রেণির রেজাল্ট প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
চলতি বছরে ১৬ ফেব্রুয়ারি শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা ওই মাসের ২৯ তারিখ শেষ হয়। দু’মাসের মাথাতে এবার রেজাল্ট প্রকাশ করতে চলেছে সংসদ। বুধবার দুপুর ১ টা নাগাদ সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানাবেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এর দু’ঘণ্টা পর দুপুর ৩টে থেকে অনলাইনে ফল দেখতে পাবে পড়ুয়ারা।
অনলাইনে ফল জানার জন্য ছাত্রছাত্রীদের সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এছাড়া বেশ কিছু বেসরকারি ওয়েবসাইটেও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থীরা। সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলি হল www.wbchse.wb.gov.in, www.wbresults.nic.in ও www.results.shiksha। রেজাল্ট জানার পাশাপাশি এখান থেকে মার্কশিটও ডাউনলোড করা যাবে। গত বছর থেকে দ্রুত রেজাল্ট জানাতে এসএমএস পরিষেবা চালু করেছিল সংসদ। এছাড়াও মোবাইল অ্যাপেও দেখা যাবে ফল।
কীভাবে রেজাল্ট দেখা যাবে:
লোকসভা ভোটের কারণে এবার ফল ঘোষণার দিনেই মার্কশিট দেবে না সংসদ। আগামী ১০ মে মার্কশিট হাতে পাবেন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও টিচার ইনচার্জরা। রাজ্যজুড়ে মোট ৫৫ টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিলি করা হবে। ওই দিনই স্কুল থেকে তা সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা।