Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উচ্চ মাধ্যমিকে ফেল করলে সাপ্লির সুযোগ! নয়া নিয়মে কী জানাল সংসদ

কলেজের মতো উচ্চ মাধ্যমিকের সেমেস্টার ব্যবস্থায় থাকতে চলেছে 'সাপ্লি'।

উচ্চ মাধ্যমিকে ফেল করলে সাপ্লির সুযোগ! নয়া নিয়মে কী জানাল সংসদ

শেষ আপডেট: 19 April 2024 18:46

দ্য ওয়াল ব্যুরো: এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটি বিষয়ে অনুত্তীর্ণ হলেও বছর নষ্ট হবে না। পরবর্তী সেমেস্টারেই ওই বিষয়ের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ মিলবে। তবে তা প্রথম ও তৃতীয় সেমেস্টারের জন্যই প্রযোজ্য।  

কলেজের মতো উচ্চ মাধ্যমিকের সেমেস্টার ব্যবস্থায় থাকতে চলেছে 'সাপ্লি'। অর্থাৎ কোনও পড়ুয়া যদি প্রথম বা তৃতীয় সেমেস্টারে কোনও বিষয়ে পাশ নম্বর না পেতে পারেন, তাহলে তাঁকে পরবর্তী (দ্বিতীয় বা চতুর্থ) সেমেস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে হবে। এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

সেমেস্টারভিত্তিক পাস-ফেল প্রথা চালুর হাত ধরেই আসছে সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থাও। সংসদের তরফে জানা গিয়েছে, একটি সেমেস্টারে পাশ করতে গেলে পড়ুয়াকে ৫টি বিষয়ের প্রতিটিতেই ৩০ শতাংশ নম্বর পেতে হবে। কোনও একটি বিষয়ে নির্ধারিত পাশ নম্বরের থেকে পাঁচ শতাংশ কম নম্বর পেলেও পাশ করার বিশেষ সুযোগ থাকছে। 

২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি থেকে চালু হচ্ছে সেমেস্টার পদ্ধতি। সেই সেমিস্টার পদ্ধতির খুঁটিনাটি নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংসদ। সেখানেই বলা হয়েছে, প্রতিটি সেমিস্টারে পাশ-ফেল থাকছে। কোনও পড়ুয়াকে পাশ করতে গেলে প্রতি সেমেস্টারে পাঁচটি বিষয়ে অবশ্যই ন্যূনতম ৩০ শতাংশ নম্বর পেতে হবে। আলাদাভাবে প্র্যাকটিক্যাল কিংবা প্রজেক্টেও ৩০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। এর সঙ্গেই কোনও পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে নির্দিষ্ট পাশ নম্বর না পেলে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবে। 

নয়া সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকেও অপশনাল বা ঐচ্ছিক সহ ছ’টি বিষয় থাকবে। এর মধ্যে প্রতি সেমেস্টারে পাঁচটি বিষয়ে পাশ (ন্যূনতম ৩০ শতাংশ) করলেই পরীক্ষার্থীরা উত্তীর্ণ হবে। ফেল করা বিষয়টি ঐচ্ছিক হয়ে যাবে। তবে দু’টি ভাষার পত্রে পাশ করতেই হবে।

পরীক্ষা পদ্ধতি, প্রশ্নের ধরনের মতো এবার থেকে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার সময়ও বেশ কিছুটা পরিবর্তন করা হয়েছে। সংসদ জানিয়েছে, একাদশের প্রথম ও দ্বাদশের তৃতীয় পরীক্ষা হবে এক ঘন্টা ১৫ মিনিটের। আর একাদশের দ্বিতীয় ও দ্বাদশের চতুর্থ সিমেস্টারের পরীক্ষা দু’ঘণ্টার হবে। এছাড়া থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষার নির্দিষ্ট সময় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


```