Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ক্যান্সার আক্রান্ত পরীক্ষার্থীর অঙ্কের উত্তরপত্র হারিয়ে ফেলল সংসদ! বড় নির্দেশ হাইকোর্টের

পরীক্ষার নম্বর দেখে সন্দেহ হওয়ায় খাতা রিভিউ করতে দিয়েছিলেন। কিন্তু সেই খাতায় নাকি হারিয়ে ফেলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে।

 ক্যান্সার আক্রান্ত পরীক্ষার্থীর অঙ্কের উত্তরপত্র হারিয়ে ফেলল সংসদ! বড় নির্দেশ হাইকোর্টের

ফাইল ছবি।

শেষ আপডেট: 10 December 2024 19:49

দ্য ওয়াল ব্যুরো: পরীক্ষার নম্বর দেখে সন্দেহ হওয়ায় খাতা রিভিউ করতে দিয়েছিলেন। কিন্তু সেই খাতায় নাকি হারিয়ে ফেলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে।

মঙ্গলবার ওই মামলায় সংসদকে তীব্র ভর্ৎসনা করে আদালত। একই সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর নম্বরও ডবল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ফলে পরীক্ষার ২ বছর পর অঙ্কে লেটার পেলে ক্যান্সার আক্রান্ত বর্ষণ চক্রবর্তী। 

আদালত সূত্রে জানা গিয়েছে, বর্ষণের বাড়ি নদিয়ার কৃষ্ণনগরে। ২০১৬ সাল থেকে তিনি ক্যানসারে আক্রান্ত। ২০২২ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরে অঙ্কের নম্বর দেখে খটকা লেগেছিল বর্ষণের। লিখিত পরীক্ষায় তিনি ৮০র মধ্যে ৩৫ পেয়েছিলেন। অঙ্কের খাতা রিভিউ করতে দিয়েছিলেন।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাঁকে খাতার ফোটোকপি দেখায়। বর্ষণ লক্ষ করেন, পরীক্ষার সময়ে যে অতিরিক্ত পাতা (লুজ় শিট) তিনি নিয়েছিলেন, তা নেই। পরীক্ষার সময় তিনটি অতিরিক্ত পাতা নিয়েছিলেন তিনি। সেগুলি ফোটোকপিতে যুক্ত নেই।

বর্ষণ উচ্চ মাধ্যমিক সংসদের কাছে দাবি করেন, অতিরিক্ত পাতায় যে অঙ্কগুলি তিনি করেছিলেন, তার নম্বর দিয়ে দেওয়া হোক। যদিও সংসদ তাতে রাজি হয়নি। এর পরেই হাইকোর্টের দ্বারস্থ হন বর্ষণ। উত্তরপত্রের একাংশ হারিয়ে যাওয়া নিয়ে আদালতে কোনও সদুত্তর দিতে পারেনি সংসদ। এরপরই পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর দ্বিগুণ করার নির্দেশ দিয়েছে আদালত। ফলে অঙ্কে বর্ষণের নম্বর বেড়ে দাঁড়াল ১০০ তে ৯০!


```