Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র ভাইরালের চেষ্টা! এবছরের মতো অভিযুক্তের পরীক্ষা বাতিল

উচ্চমাধ্যমিকেও প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল। নজরে আসতেই অভিযুক্তের পরীক্ষা বাতিল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র ভাইরালের চেষ্টা! এবছরের মতো অভিযুক্তের পরীক্ষা বাতিল

শেষ আপডেট: 16 February 2024 15:33

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: উচ্চমাধ্যমিকেও প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল। নজরে আসতেই অভিযুক্তের পরীক্ষা বাতিল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

শুক্রবার প্রথম ভাষার পরীক্ষা ছিল। অভিযোগ, বেলঘরিয়ার একটি পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে জানা যায়, ওই কেন্দ্রের এক পরীক্ষার্থী প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেই মোবাইলে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। হাতে নাতে ধরা পড়ে যায় সে। এরপরেই ওই অভিযুক্তের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় শিক্ষা সংসদ। 

এবছর মধ্যশিক্ষা পর্ষদের পথেই হেঁটেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা রুখতে তাঁরা প্রতিটি প্রশ্নপত্রে একটি ইউনিক কোর্ড জেনারেট করেছে। প্রশ্ন ফাঁসের মূল অপরাধীদের ধরতেই এমন উদ্যোগ। মাধ্যমিকের সময়েও প্রশ্নপত্রে ইউনিক কোর্ড রাখা হয়েছিল। প্রশ্নপত্র ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে অপরাধীদের ধরে ফেলেছিল পর্ষদ। মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা ও পরীক্ষা চলার সময়ে প্রশ্নপত্রের ছবি ভাইরাল করার অপরাধে মোট ১৮জনের পরীক্ষা বাতিল হয়েছে। এক্ষেত্রেও তাই ঘটল। নিময় অনুযায়ী, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবছরের মত ওই পড়ুয়ার পরীক্ষা বাতিল করল।


```