Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মহাকরণে ফিরছেন? কাজ তদারকি করতে হাই পাওয়ার কমিটির বৈঠক হল রাইটার্সে

শুক্রবার অনেক দিন পর রাইটার্স বিল্ডিংয়ের সংস্কার নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হল মহাকরণে।

মহাকরণে ফিরছেন? কাজ তদারকি করতে হাই পাওয়ার কমিটির বৈঠক হল রাইটার্সে

রাইটার্স বিল্ডিং

শেষ আপডেট: 10 May 2024 22:07

রফিকুল জামাদার

ছ’মাসের মধ্যে ফিরবেন বলে পুরনো সচিবালয় তথা মহাকরণ ছেড়ে নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিনটা ছিল ২০১৩ সালের ৫ অক্টোবর। তারপর কেটে গিয়েছে প্রায় ১১ বছর। 

শুক্রবার অনেক দিন পর সেই রাইটার্স বিল্ডিংয়ের সংস্কার নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হল মহাকরণে। মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার নেতৃত্বে এদিনের বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র ও পূর্ত দফতরে সচিব। সেই সঙ্গে পূর্ত দফতরের সিনিয়র অফিসাররা। 

মহাকরণের সামনের যে ঐতিহাসিক ভবন তথা মূল বিল্ডিং তার কাজ অনেকটাই এগিয়েছে। ভিতরের ব্লক-ওয়ান, ব্লক-টুর কাজও প্রায় শেষ। মন্ত্রী, আমলাদের কেবিনের অন্দরসাজ থেকে শুরু করে মূল বিল্ডিংয়ের সিঁড়ি, কর্মীদের বসার চেয়ার, টেবিল ইত্যাদিতেও বদল এখন দেখা যাচ্ছে। তবে জানিয়ে রাখা ভাল, রাজ্য সচিবালয় নবান্ন থেকে মহাকরণে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারি ভাবে শুক্রবারই কিছু জানানো হয়নি। 

স্বাধীনতা পূর্ব সময়ে মহাকরণে মূল ভবন ছাড়া তার সঙ্গে সংলগ্ন পাঁচটি ভবন ছিল। পরে তৈরি হয় অতিরিক্ত ব্লক—এ, বি, সি, সিজিএইচ, এবং ডি, ই, এফ, জি। এই যে অতিরিক্ত ব্লক তৈরি করা হয়েছিল। তার মধ্যে চারটি ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। রাইটার্স বিল্ডিংস হল হেরিটেজ ভবন। তাই স্বাধীনতার আগে মহাকরণের যে কাঠামো ছিল তা ধীরে ধীরে ফিরিয়ে আনা হচ্ছে। 

প্রসঙ্গত, মহাকরণের সংস্কারের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছিল। মুখ্য সচিব পদাধিকার বলে সেই কমিটির চেয়ারম্যান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের পরামর্শও গোড়ায় নেওয়া হয়েছিল। তবে মুখ্য সচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদে মহাকরণের সংস্কার নিয়ে উদ্যোগে ভাঁটা পড়েছিল বলে নবান্ন সূত্রের দাবি। বর্তমান মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার তার বিপরীত। গোপালিকা সংস্কারের ব্যাপারে গোড়া থেকে উদ্যোগী। 

সম্প্রতি মহাকরণের সংস্কার নিয়ে এক প্রস্ত বৈঠক হয়েছিল। শুক্রবার বৈঠক করেন মুখ্য সচিব। এদিন সেই বৈঠককে কেন্দ্র করে মহাকরণে তৎপরতা ছিল দেখার মতো। তাতেই রাজ্য সরকারি কর্মচারী ও আমলা মহলে মহাকরণকে ঘিরে ফের কৌতূহল তৈরি হয়েছে। প্রবীণ আমলা ও কর্মচারীদের মধ্যে অনেকেরই মহাকরণ নিয়ে একটা আবেগ ও নস্টালজিয়া রয়েছে। 


এদিনের বৈঠকের পর নবান্ন সূত্রে বলা হচ্ছে, রাইটার্সের মূল বিল্ডিংয়ের ২০ শতাংশের বেশি কাজ হয়ে গিয়েছে। বাকি যা কাজ রয়েছে, তা শেষ করা হবে। মূলত অতিরিক্ত আটটি ব্লকের মধ্যে চারটি ব্লক ইতিমধ্যেই পুরো ভেঙে ফেলা হয়েছে। বাকি আরও চারটি অতিরিক্ত ব্লক ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে বলে খবর। সব মিলিয়ে পুরনো চেহারা দিতেই অনেকটা সময় লাগছে। মূল ভবনের কাজ অনেকটাই কসমেটিক। কারণ তাতে কাঠামোগত কোনও পরিবর্তন করা হচ্ছে না।


```