Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দ্রুত শুনানির আর্জি খারিজ, গার্ডেনরিচ নিয়ে বিজেপি নেতার মামলা বৃহস্পতিবার শুনবে হাইকোর্ট

গার্ডেনরিচের দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিজেপি নেতা রাকেশ সিং।

দ্রুত শুনানির আর্জি খারিজ, গার্ডেনরিচ নিয়ে বিজেপি নেতার মামলা বৃহস্পতিবার শুনবে হাইকোর্ট

টি এস শিবজ্ঞানম এবং রাকেশ সিং - ফাইল চিত্র

শেষ আপডেট: 19 March 2024 18:03

দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচের দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিজেপি নেতা রাকেশ সিং। প্রধান বিচারপতির বেঞ্চ জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। তবে দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করল না আদালত। ২১ মার্চ এই মামলার শুনানির সম্ভাবনা।

বেআইনি নির্মাণ ভেঙে পড়েছে গার্ডেনরিচে। বিজেপি নেতার আইনজীবী হাইকোর্টে জনস্বার্থ মামলা করে উল্লেখ করেন, গার্ডেনরিচ এলাকায় একটি বেআইনি নির্মাণ ভেঙে পড়েছে ঠিকই, কিন্তু ওই এলাকায় এমন আরও প্রায় ৫০টি বেআইনি নির্মাণ রয়েছে। একাধিক বেআইনি নির্মাণের ইস্যুতে আদালতের হস্তক্ষেপের দাবি জানানো হয়। এই প্রেক্ষিতেই মামলার দ্রুত শুনানির আর্জি জানান তিনি। তবে মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সেই আর্জি শুনল না। ফলে মামলার দ্রুত শুনানি হচ্ছে না। 

গার্ডেনরিচের ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা রাকেশ সিং। তাঁর দাবি, ক্ষতি নিয়ন্ত্রণে লুকোচুরি খেলেছে সরকার। মোটা টাকার বিনিময়ে পরপর নির্মাণে সায় দিয়েছে তাঁরা। ২০২২ সালে এই অভিযোগ তুলে ইডিকে চিঠিও দিয়েছিলেন তিনি বলে দাবি। এবার গার্ডেনরিচের ঘটনার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা। 

মঙ্গলবারই গার্ডেনরিচ সংক্রান্ত অন্য এক মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানান, বেআইনিভাবে নির্মীত হয়েছে এমন বাড়ি ভাঙার নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না। এদিন আইনজীবীদের তরফে জানানো হয়, হাইকোর্ট বেআইনি বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। বিচারপতি সিনহার এজলাসে সেই নির্দেশে স্থগিতাদেশের আবেদন করেন তাঁরা। কিন্তু বিচারপতি সেই আবেদন গ্রহণ করেননি।


```