Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

মাধ্যমিকের দুদিন আগেও মেলেনি অ্যাডমিট কার্ড! 'টাকার ব্যাগ' নিয়ে প্রধান শিক্ষকদের তলব

মাধ্যমিক পরীক্ষার দুদিন আগেও পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড হাতে পায়নি।

মাধ্যমিকের দুদিন আগেও মেলেনি অ্যাডমিট কার্ড! 'টাকার ব্যাগ' নিয়ে প্রধান শিক্ষকদের তলব

শেষ আপডেট: 29 January 2024 12:54

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিক পরীক্ষার আর দুদিন বাকি। কিন্তু এখনও অ্যাডমিট কার্ড পায়নি বহু ছাত্র-ছাত্রী! এই বিষয়ের জল কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং প্রধান শিক্ষকদের মোটা টাকার ব্যাগ নিয়ে হাজিরা দিতে বলেছে আদালত! ব্যাপারটি নিয়ে ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু।
 
শুধুমাত্র স্কুলের গাফিলতিতে মাধ্যমিক পরীক্ষার দুদিন আগেও পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড হাতে পায়নি। বাগুইআটি জ্যাংড়া আদর্শ বিদ্যালয় এবং অশোকনগরের সূর্যমৌলানা আজাদ উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু ছাত্র-ছাত্রী এই অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এছাড়াও মুর্শিদাবাদের একটি হাইস্কুলের ৮ ছাত্র অ্যাডমিট কার্ড না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। 

বিষয়টি শুনেই প্রধান শিক্ষকদের উদ্দেশে বিচারপতি বলেন, মোটা টাকার ব্যাগ হাতে করে হাইকোর্টে আসতে হবে তাঁদের! অনুমান, বিপুল পরিমাণ জরিমানার মুখোমুখি হতে চলেছেন তাঁরা। বিচারপতির কথায়, 'বিপ্লব করার বেলায় এই প্রধান শিক্ষকদের জুড়ি মেলা ভার। অথচ ছাত্রছাত্রীদের বিষয়ে তারা উদাসীন।' পাশাপাশি তাঁর কার্যত হুঁশিয়ারি, প্রধান শিক্ষকরা না এলে পুলিশ দিয়ে তাঁদের আদালতে আনা হবে। মঙ্গলবার তাঁদের তলব করেছে কলকাতা হাইকোর্ট। 

এদিন মামলার শুনানিতে পর্ষদের কাছে ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড না পাওয়ার কারণ জানতেও চান বিচারপতি বসু। পর্ষদের আইনজীবী জানান, স্কুলের তরফে সঠিক নথি না দেওয়ায় পর্ষদ অ্যাডমিট কার্ড ইস্যু করতে পারেনি। এতেই আরও ক্ষুব্ধ হন বিচারপতি। 

উল্লেখ্য, এর আগে একইভাবে নির্ধারিত সময় ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু না করায় মালদহের একটি স্কুলকে মোটা টাকা জরিমানা করেছিলেন বিচারপতি বসু। এবারও সেই ঘটনা ঘটতে চলেছে বলে আন্দাজ করা হচ্ছে। 


```