Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'ভুল বোঝাচ্ছেন? অফিস থেকে বাড়ি যেতে হবে না, সোজা জেলে পাঠাব', বেআইনি নির্মাণ নিয়ে হাইকোর্ট

এদিন বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের ভূমিকা নিয়ে তীব্র ভর্ৎসনা করে প্রধান বিচারপতি শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

'ভুল বোঝাচ্ছেন? অফিস থেকে বাড়ি যেতে হবে না, সোজা জেলে পাঠাব', বেআইনি নির্মাণ নিয়ে হাইকোর্ট

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 20 March 2025 13:51

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি নির্মাণ (Illegal Construction)  নিয়ে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের (Kolkata Municipal Corporations engineers) কড়া হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। 

এদিন বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের ভূমিকা নিয়ে তীব্র ভর্ৎসনা করে প্রধান বিচারপতি শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ক্ষুব্ধ প্রধান বিচারপতিকে বলতে শোনা যায়, 'আদালতকে ভুল বোঝাচ্ছেন? অফিস থেকে বাড়ি যেতে হবে না, সোজা জেলে পাঠাব!'

ঘটনার সূত্রপাত, ওয়াটগঞ্জের একটি বাড়ির ৩ থেকে ৫ তলা বেআইনিভাবে করার অভিযোগ উঠেছিল। অভিযোগ, পুরসভার ইঞ্জিনিয়াররা পরীক্ষা না করেই প্ল্যানের অনুমতি দিয়েছিলেন। এ নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামসা। ওই মামলাতে এদিন পুরসভার ইঞ্জিনিয়ারদের জমা দেওয়া হলফনামা দেখেই যারপরনাই ক্ষুব্ধ হয় আদালত।

পুরসভার ইঞ্জিনিয়ারদের উদ্দেশে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানতে চায়, "অফিসার কাকে সাহায্য করছেন? পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে আজই সাসপেন্ড করব?" খানিক থেমে বিচারপতি এও বলেন, "ভাবছেন অবসরের সময় হয়ে গেছে। তার আগে এখুনি সাসপেন্ড করে দেব?'

ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করে আদালত। রাজ্যের আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, 'ওয়াটগঞ্জ থানার বিরুদ্ধেও অভিযোগ এসেছে। মিথ্যে মামলা দেওয়া হয়েছে মামলাকারীর বিরুদ্ধে। দুর্নীতি দেখলে অন্তত কিছু কড়া পদক্ষেপ নিন। তাহলে পরবর্তী সময়ে বাকিরা ভয় পাবেন'।

এরপরই ওয়াটগঞ্জের ওই বেআইনি নির্মাণ ভাঙতে কলকাতার পুলিশ কমিশনারকে পদক্ষেপ করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। সিপির উদ্দেশে আদালত বলে, ওখানে কেউ না উঠতে চাইলে আগামী ১৬ মের মধ্যে পুলিশ দিয়ে বাড়ি খালি করাবেন। বাড়ি ভাঙা হয়েছে কি না ছবি দিয়ে রিপোর্ট জমা দিতে হবে আদালতে।


```