Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিনীত গোয়েলের অপসারণ মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী নেই! বিস্মিত প্রধান বিচারপতি

পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বক্তব্যও জানতে চেয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

বিনীত গোয়েলের অপসারণ মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী নেই! বিস্মিত প্রধান বিচারপতি

টি এস শিবজ্ঞানম

শেষ আপডেট: 5 September 2024 14:56

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার পুলিশ কমিশনার গোয়েলকে অপসারণ সংক্রান্ত মামলায় রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়কে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এদিন অন্য একটি বিষয়ে বিস্ময় প্রকাশ করেছে আদালত। বিনীত গোয়েলের অপসারণ সংক্রান্ত মামলায় রাজ্যের তরফে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না! এই ইস্যুতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের মন্তব্য, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের হয়ে সওয়াল করার সময় আইনজীবী থাকেন, আর আজ নেই? 

আরজি কর সংক্রান্ত মূল মামলার সঙ্গে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।  আগামী ১৮ সেপ্টেম্বর ওই মূল মামলার শুনানি হওয়ার কথা। সেদিন যাতে সরকারের আইনজীবী আদালতে উপস্থিত থাকেন সেই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বক্তব্যও জানতে চেয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

বুধবার সিপির পদত্যাগের দাবি তুলে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা করার আর্জি জানিয়েছিলেন আইনজীবী অমৃতা পাণ্ডে। সেই মামলা গ্রহণ হয় এবং তারই এদিন শুনানি ছিল। কমিশনারের বিরুদ্ধে অভিযোগ, সংবাদমাধ্যমে আরজি করের নির্যাতিতার নাম উল্লেখ করেছেন তিনি। বৃহস্পতিবারই এই সংক্রান্ত মামলার তদন্ত সিবিআইকেই দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনা তো বটেই, আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তও করছে সিবিআই। কিন্তু নির্যাতিতার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এই অভিযোগে আদালতে আলাদা মামলা হয়েছিল। হাইকোর্টের নির্দেশ, যেহেতু এই মামলা তদন্ত করছে সিবিআই তাই এই বিষয়টিও তাঁরাই খতিয়ে দেখবে। সেই কারণেই সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টরের রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

আরজি করের নির্যাতিতার ছবি-ভিডিও যাতে কোনওভাবে না ছড়ায় তার জন্য কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকলে তা দ্রুত মুছে দেওয়ারও নির্দেশ দেয় শীর্ষ আদালত। কিন্তু এখনও তা ছড়াচ্ছে বলে অভিযোগ। সেই প্রেক্ষিতে এবার সিবিআই-এর রিপোর্ট তলব। 


```