Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাজিরা দিন নাহলে কড়া পদক্ষেপ! দাড়িভিট মামলায় মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ আদালতের

সশরীরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

হাজিরা দিন নাহলে কড়া পদক্ষেপ! দাড়িভিট মামলায় মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ আদালতের

বিচারপতি রাজাশেখর মান্থা

শেষ আপডেট: 12 April 2024 14:14

দ্য ওয়াল ব্যুরো: দাড়িভিট নিয়ে আদালত অবমাননার মামলায় এবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডি-কে সশরীরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার তাঁদের হাজিরা দিতে বলেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে হাইকোর্ট। 

গত বছর ১০ মে দাড়িভিট মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। কিন্তু এতদিন হয়ে গেলেও পরিবারগুলিকে ক্ষতিপূরণ এবং এনআইএ-র কাছে রাজ্যের পক্ষ থেকে নথি দেওয়া হয়নি। আদালতের পর্যবেক্ষণ, নির্দেশ পাওয়ার পরও রাজ্যের কোনও হেলদোল নেই। রাজ্যের অন্যতম শীর্ষ পদে থাকা সত্ত্বেও আদালতের নির্দেশ কেউ মানছেন না, এটা দেখে হতবাক বিচারপতি। 

কেন এখনও পর্যন্ত হাইকোর্টের নির্দেশ পালন করা হয়নি, তাই জানতে চান বিচারপতি মান্থা। সেই কারণেই আগামী সোমবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডি-কে আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা এই নির্দেশও না মানলে আদালত কড়া পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি বিচারপতির। 

গত ৩ এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খায় রাজ্য। বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল থাকে দাড়িভিট কাণ্ডে। উত্তর দিনাজপুরের দাড়িভিটের ছাত্র মৃত্যুর ঘটনায় আদালত অবমাননার রুল জারি করেছিলেন বিচারপতি। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিআইজি সিআইডির বিরুদ্ধে রুল জারি হয়। এরপর সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। কিন্তু তাতে লাভ হয়নি। 


```