Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

সন্দেশখালিতে ১৪৪ ধারায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট, শর্তসাপেক্ষে এলাকায় যাচ্ছেন শুভেন্দু

সন্দেশখালি যেতে পারবেন শুভেন্দু অধিকারী তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তিনি ঠিক কোন শর্তে সন্দেশখালি যাবেন সেটা স্পষ্ট করে দিল আদালত।

সন্দেশখালিতে ১৪৪ ধারায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট, শর্তসাপেক্ষে এলাকায় যাচ্ছেন শুভেন্দু

শেষ আপডেট: 19 February 2024 16:35

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি যেতে পারবেন শুভেন্দু অধিকারী তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তিনি ঠিক কোন শর্তে সন্দেশখালি যাবেন সেটা স্পষ্ট করে দিল আদালত। তাছাড়া সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। আগামী সাত দিনের জন্য স্থগিতাদেশ বহাল থাকবে।

সোমবার বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন, সন্দেশখালির নির্দিষ্ট কয়েকটি জায়গায় যেতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা। তবে কোনও প্ররোচনা দেওয়া যাবে না। একইসঙ্গে রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, তিন ঘণ্টার মধ্যে শুভেন্দু অধিকারীকে রুট জানাতে হবে। রাজ্যকে বিচারপতির সতর্কবার্তা, আপাতত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হচ্ছে না। কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হলে সেই সিদ্ধান্ত নিয়ে ভাবা হবে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মঙ্গলবার সকালেই বিধায়কদের একটি প্রতিনিধি দল নিয়ে সন্দেশখালি যাবেন তিনি। 

১২ ফেব্রুয়ারি বিরোধী দলনেতা সন্দেশখলি যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে মাঝপথে আটকে দেওয়া হয়। শুভেন্দুর আইনজীবীর দাবি করেন, হাইকোর্টের নির্দেশ ছিল, সন্দেশখলির মধ্যে নির্দিষ্ট এলাকায় জরুরি পরিস্থিতি বিচার করে ১৪৪ ধারা জারি করতে হবে। কিন্তু পুলিশ সেই নির্দেশ অমান্য করে সন্দেশখালির বাইরের এলাকাতেও ১৪৪ ধারা জারি করে শুভেন্দু অধিকারীকে আটকে দেয়। এটা সম্পূর্ণ বেআইনি। 

বৃহস্পতিবারই সন্দেশখালি ঢুকতে বাধা দেওয়া হয় বিরোধী দলনেতাকে। এরপর বিধায়কদের নিয়ে রামপুরে রাস্তার উপরেই বসে পড়েন শুভেন্দু। রাস্তায় বসেই পুলিশকে হুঁশিয়ারি দেন তিনি। জানান, পুলিশের কোনও অধিকার নেই তাঁকে সন্দেশখালিতে ঢুকতে বাধা দেওয়ার। শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। তাঁকে সন্দেশখালি যেতে অনুমতি দেওয়ায় কলকাতা হাইকোর্টকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 


```