Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জয়ন্তর বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের, আপাতত অটল থাকছে সেই সাদা 'প্রাসাদ'

কামারহাটির যুবক জয়ন্ত সিং-এর সেই সাদা বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২ সপ্তাহের জন্য বহাল থাকবে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ।

জয়ন্তর বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের, আপাতত অটল থাকছে সেই সাদা 'প্রাসাদ'

ফাইল ছবি

শেষ আপডেট: 12 June 2025 13:09

দ্য ওয়াল ব্যুরো: কামারহাটির (Kamarhati) যুবক জয়ন্ত সিং-এর (Jayanta Singh) সেই সাদা বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি কৌশিক চন্দ এই নির্দেশ দিয়েছেন। আগামী ২ সপ্তাহের জন্য বহাল থাকবে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ।

কামারহাটিতে মা-ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন জয়ন্ত সিং। তারপরই তাঁর তৃণমূল ঘনিষ্ঠতা (TMC) নিয়ে আলোচনা শুরু হয়। তবে সবথেকে বেশি যে বিষয়টি নজর কেড়েছিল তা হল - জয়ন্তর সাদা বাড়ি। প্রাসাদপম ওই অট্টালিকার খবর ছড়িয়ে পড়তেই কার্যত আলোড়ন সৃষ্টি হয়। সেই বাড়ি ভাঙতে আগে কলকাতা হাইকোর্টই নির্দেশ দিয়েছিল। কামারহাটি পুরসভা সেই কাজের জন্য বাড়তি সময় চাইলেও মেলেনি। শেষে ই-টেন্ডার (E-Tender) ডাকা হয়। কিন্তু এখন রাজ্যের উচ্চ আদালতই নির্দেশে স্থগিতাদেশ দিল।

পুরসভার তরফে জানান হয়েছিল, শুক্রবার ওই বাড়ি ভাঙা হবে। কিন্তু ওই বাড়ির বাসিন্দা বলে দাবি করা প্রকাশ কুমার সিং নামের এক ব্যক্তির করা মামলার প্রেক্ষিতে কামারহাটি পুরসভার বাড়ি ভাঙার নোটিসের ওপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। গত ৪ জুন এই মামলা সিঙ্গল বেঞ্চের কাছে পাঠিয়ে দিয়েছিল ডিভিশন বেঞ্চ। সেই মামলাতেই এই নির্দেশ। আগামী ২৩ জুন  হবে এই মামলার পরবর্তী শুনানি।

কামারহাটিতে মা-ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন জয়ন্ত সিং। তবে এলাকায় তাঁকে 'জায়ান্ট সিং' বলে চেনে অনেকে। আড়িয়াদহ এলাকায় সাট্টা-জুয়ার ঠেক চালানো, তোলাবাজি, মধুচক্র চালানোর মতো অভিযোগ রয়েছে জয়ন্তের বিরুদ্ধে। তবে গ্রেফতারির পর রাতারাতি চর্চা শুরু হয় তাঁর 'হোয়াইট হাউস' নিয়ে। আদতে বেকার এক যুবকের এমন বাড়ি কী করে হতে পারে, সেই প্রশ্নই ওঠে স্বাভাবিকভাবে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, ওই বাড়ি তৈরির আগে সেখানে পুকুর, ডোবা ছিল। সব বুঁজিয়ে জয়ন্ত সিং বেআইনিভাবে ওই বাড়ি তৈরি করেছিলেন। এদিকে, কামারহাটি পুরসভার বক্তব্য, ওই বাড়ি সম্পর্কে তাঁরা কিছুই জানত না। তবে পরে তাঁদের কাছে খবর এসেছিল যে, বাড়ি বানানোর জন্য পিছনের পুকুরের একাংশ ভরাট করা হয়। কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা হলে আদালত বাড়ি ভাঙার নির্দেশ দেয়। তবে আপাতত স্বস্তি জয়ন্তর।


```