Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলের ভুলে মাধ্যমিকে বসাই হচ্ছিল না হুগলির ছাত্রীর, সমাধান করে দিল হাইকোর্ট

হাইকোর্টের রায়ে মাধ্যমিকে বসার সুযোগ পেল বৈঁচি বীণাপাণি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নার্গিস খাতুন। অ্যাডমিট কার্ড পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

স্কুলের ভুলে মাধ্যমিকে বসাই হচ্ছিল না হুগলির ছাত্রীর, সমাধান করে দিল হাইকোর্ট

শেষ আপডেট: 25 January 2024 18:44

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: স্কুলের ভুলে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসাই হচ্ছিল না। অবশেষে হাইকোর্টের রায়ে মাধ্যমিকে বসার সুযোগ পেল বৈঁচি বীণাপাণি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নার্গিস খাতুন। অ্যাডমিট কার্ড পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। হাইকোর্টের দ্বারস্থ হয়ে অবশেষে বাধা কাটল।

 এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি। সবার মতোই জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল নার্গিস। কিন্তু বাঁধ সাধে পরিস্থিতি। পর্ষদ থেকে তাঁর অ্যাডমিট কার্ড পাওয়া নিয়ে সংশয় দেখা দেয়। স্কুল কর্তৃপক্ষ বহুবার পর্ষদের দ্বারস্থ হলেও অ্যাডমিট কার্ড মেলেনি বলে অভিযোগ। উপায় না দেখে ওই ছাত্রীর পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়। বুধবার হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলার রায় দেন। স্কুলের প্রধান শিক্ষিকা স্বাতী বসুকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি। বৃহস্পতিবার সমস্ত নথি নিয়ে হাজির হতে বলেন। এদিন নথি নিয়ে উপস্থিত হলে তিনি জানান, এই নথি পর্ষদে জমা দিতে হবে। সেই নথির ভিত্তিতে অস্থায়ী ভাবে রেজিষ্ট্রেশন হবে এবং অ্যাডমিট কার্ড পাবে ওই ছাত্রী।

তবে স্কুল কর্তৃপক্ষ তাঁদের সাহায্য করেছেন বলে ছাত্রীর পরিবারকে জানান ছাত্রীর বাবা শেখ আনোয়ার আলি। আজ সকালে স্কুলের প্রধানশিক্ষিকার সঙ্গে ছাত্রীর পরিবার হাইকোর্টে যান। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা সিম্মি গোস্বামী বলেন, “স্কুলের একটি টেকনিক্যাল সমস্যার জন্য এই ভুল হয়ে যায়। আমাদেরও খুব খারাপ লাগছিল। তবে আমরা সর্বতোভাবে ওই ছাত্রীর পরিবারের পাশে ছিলাম যাতে সে পরীক্ষা দিতে পারে। জরিমানাটা কোনও বিষয় নয়। তবে আমরা খুশি আদালতের রায়ে মেয়েটি পরীক্ষা দিতে পারবে। ওর সাফল্য কামনা করি।”


```