Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যাদবপুর কাণ্ডে মেদিনীপুরের মহিলা থানায় মারধরের অভিযোগ, আইজির রিপোর্ট তলব হাইকোর্টের

মেদিনীপুরে কলেজের (Medinipur College) সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখিয়েছিলেন পড়ুয়ারা।

যাদবপুর কাণ্ডে মেদিনীপুরের মহিলা থানায় মারধরের অভিযোগ, আইজির রিপোর্ট তলব হাইকোর্টের

ফাইল ছবি।

শেষ আপডেট: 11 March 2025 14:34

দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুরে কলেজের (Medinipur College) সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখিয়েছিলেন পড়ুয়ারা। সেই সময় পুলিশ (Police) তুলে নিয়ে গিয়ে চার ছাত্রীকে মারধর করে বলে অভিযোগ ওঠে।

ওই ঘটনায় এবার স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ডিরেক্টর তথা রাজ্য পুলিশের আইজি মুরলিধর শর্মার কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২৫ মার্চের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 

যাদবপুরের ঘটনার প্রতিবাদ করায় বামপন্থী ছাত্র সংগঠনের কর্মী-সমর্থক চার মহিলার উপর থানার লকআপে অত্যাচারের অভিযোগ ওঠে। অভিযোগ, পুলিশি লকআপে গলানো মোম গায়ে ফেলে, লাথি মেরে, বেল্টের ঘায়ে জখম করা হয় ওই চার ছাত্রীকে। যদিও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারের বক্তব্য ছিল, এ রকম ঘটনার অবকাশই নেই। ওই রাতেই পরিবার বা আইনজীবীদের হাতে ওই ছাত্রীদের তুলে দেওয়া হয়েছিল। 

মেদিনীপুরের ওই ঘটনায় তদন্তের দাবি জানিয়ে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুচরিতা দাস, সুশ্রীতা সোরেনরা

ওই মামলায় আইজি মুরলিধর শর্মাকে সমস্ত সিসিটিভি ফুটেজ এবং ডিজিটাল প্রুফ খতিয়ে দেখে আগামী ২৫ মার্চের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেনবিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আবেদনকারীর মেডিকেল রিপোর্টও জমা দিতে হবে আদালতে। হিউমান রাইট কমিশনকেও রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

একই সঙ্গে ৯ এপ্রিলের মধ্যে এই মামলায় সংশ্লিষ্ট থানার ওসিকে হলোফনামার মাধ্যমে তাঁর বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে আদালত। 


```