Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাঁথির সমবায় ব্যাঙ্কের ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সম্ভব নয়, স্পষ্ট বলল হাইকোর্ট

বাহিনী বা নিরাপত্তা চাইতে হলে একক বেঞ্চে আবেদন জানাতে পারেন মামলাকারী, এমনটাও জানিয়ে দিয়েছে আদালত। 

কাঁথির সমবায় ব্যাঙ্কের ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সম্ভব নয়, স্পষ্ট বলল হাইকোর্ট

ফাইল চিত্র

শেষ আপডেট: 27 March 2025 13:12

দ্য ওয়াল ব্যুরো: কাঁথি কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের (Contai Co-operative Bank) নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী (Central Force) চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আর্জি জানানো হয়েছিল। কিন্তু সেই আবেদন ফিরিয়ে দিল ডিভিশন বেঞ্চ। 

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মামলা জনস্বার্থ যোগ্য নয়। তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়নের আবেদন মঞ্জুর করা যাবে না। তবে বাহিনী বা নিরাপত্তা চাইতে হলে একক বেঞ্চে আবেদন জানাতে পারেন মামলাকারী, এমনটাও জানিয়ে দিয়েছে আদালত। 

যিনি এই আর্জি জানিয়েছিলেন তিনি ওই সমবায় ব্যাঙ্কের সদস্য। তাঁর আশঙ্কা, এই নির্বাচনেও ব্যাপক গোলমাল হতে পারে। তাঁর নিশানায় মূলত রয়েছে শাসক দল তৃণমূলের কর্মীরাই। সেই কারণে অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করানো উচিত বলেই যুক্তি ছিল তাঁর। আগামী শনিবার এই ভোট রয়েছে। তার আগে অবশ্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিল যে বাহিনী মোতায়েন করা যাবে না। 

কাঁথির সমবায় ব্যাঙ্কের ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকা কোনও অস্বাভাবিক ব্যাপার নয়। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশেই এমনটা হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে এক সমবায় ব্যাঙ্কের নির্বাচনে বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। শুধু তাই নয়, ভোট কেন্দ্রে সিসিটিভি বসানোর নির্দেশও দেওয়া হয়েছিল কারচুপি রুখতে। 

সেই ভোটে পাঁচটি ভোটগ্রহণ কেন্দ্রে রাখা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রের ২০০ মিটার এলাকা জুড়ে ছিল ১৪৪ ধারা, কেন্দ্রে মোতায়েন ছিল ৭০-৮০ জন বাড়তি পুলিশ কর্মী। একই সঙ্গে ছিল কমপক্ষে ৩০০ সিসিটিভি। 


```