Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

'শেষ সুযোগ দিচ্ছি, ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ করুন', কোন মামলায় রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ করতে হবে। এই ব্যাপারে রাজ্যকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে।

'শেষ সুযোগ দিচ্ছি, ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ করুন', কোন মামলায় রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

বিচারপতি বিশ্বজিৎ বসু

শেষ আপডেট: 7 April 2025 17:53

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজার জনের চাকরি বাতিল হয়েছে এসএসসি মামলায়। বেতন ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে সেই নির্দেশে। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেই এই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এবার পাহাড়ের নিয়োগ দুর্নীতি মামলায় (GTA Recruitment Case) ৩০০-র বেশি শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই ইস্যুতে রাজ্য সরকারকে সময়ও বেঁধে দিয়েছে আদালত। 

সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ করতে হবে। এই ব্যাপারে রাজ্যকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি রাজ্য এই নিয়ে সিদ্ধান্ত না নেয় তাহলে হাইকোর্ট পদক্ষেপ করবে। বেতন বন্ধের নির্দেশ আদালতের পক্ষ থেকেই দেওয়া হবে। এটা থেকে স্পষ্ট, ফের এক নিয়োগ সংক্রান্ত মামলায় বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। 

জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কিছু মন্ত্রী, আমলার নাম জড়িয়েছে। যা নিয়ে তদন্ত করছে সিআইডি। সোমবার তাঁদের পক্ষ থেকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয় হাইকোর্টে। সেই রিপোর্ট দেখেই বিচারপতি বসুর মন্তব্য, এখনই ৩১৩ জন শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া উচিত। রাজ্য কেন এখনও এদের বেতনের ভার বহন করছে তা বোধগম্য হচ্ছে না আদালতের, এমনই বলেন বিচারপতি। 

যাদের বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের ন্যূনতম প্রশিক্ষণ, শিক্ষাগত যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। গত মামলার শুনানিতে, এদের কেন বেতন বন্ধ করা হবে না, জিটিএ-কে সে ব্যাপারে জানাতে বলা হয়েছিল। সেই প্রেক্ষিতেই রাজ্য সরকারে সময় বেঁধে দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।   


```