Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

আরামবাগে ভোট বাতিলের দাবি, সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ হাইকোর্টের, বাদ নন সাংসদ মিতালি

কলকাতা হাইকোর্টে ‘ইলেকশন পিটিশন’ দাখিল করেছিলেন একাধিক পরাজিত বিজেপি প্রার্থীরা।

আরামবাগে ভোট বাতিলের দাবি, সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ হাইকোর্টের, বাদ নন সাংসদ মিতালি

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 12 August 2024 22:06

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে ‘ইলেকশন পিটিশন’ দাখিল করেছিলেন একাধিক পরাজিত বিজেপি প্রার্থীরা। তাঁদের মধ্যে ছিলেন আরামবাগের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর। তাঁর মামলাতেই এবার বড় নির্দেশ দিল আদালত। আরামবাগের ভোট বাতিলের দাবি করেছিলেন অরূপ।

আরামবাগ ছাড়া ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়, ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক তাঁদের কেন্দ্রে ভোটে কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছিলেন। তবে এবার আরামবাগের প্রার্থীর মামলায় সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাদ যাননি তৃণমূল সাংসদ মিতালি বাগ। 

কলকাতা হাইকোর্ট জানিয়েছে, আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। পাশাপাশি মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস দিতে হবে। সাংসদ মিতালী বাগকেও নোটিস দেওয়া হবে। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি বিভাসরঞ্জন দে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই নির্দেশই দেন। নির্বাচন কমিশনকেও নোটিস দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর।

আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ মাত্র ৬ হাজার ভোটে জিতেছিলেন। সেই ফল দেখেই বিজেপির তরফে কারচুপির অভিযোগ তোলা হয়। সেই সংক্রান্ত মামলাতেই সোমবার নোটিস দেওয়ার নির্দেশ দিল রাজ্যের উচ্চ আদালত। প্রসঙ্গত, পঞ্চম দফায় আরামবাগে ভোট হয়েছিল। সেই ভোট শেষেই বিজয়োৎসব করে তৃণমূল। মিতালির বক্তব্য ছিল, ৪ জুন (ভোটের ফলপ্রকাশের দিন) পর্যন্ত অপেক্ষা করতে হবে না তৃণমূলকে। তাঁদের জন্য ফল বেরিয়ে গেছে! 


```