Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্যানেলে ঢুকবেন বিএড, ডিএলএড থাকা পরীক্ষার্থীরা, প্রাথমিকের মামলায় নির্দেশ হাইকোর্টের

বুধবার ৯ হাজার ৫৩৩ পদে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের প্যানেল প্রকাশ করা হয়েছিল। কিন্তু তার ঠিক একদিন পরেই নতুন মামলা হয়।

প্যানেলে ঢুকবেন বিএড, ডিএলএড থাকা পরীক্ষার্থীরা, প্রাথমিকের মামলায় নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 2 February 2024 15:11

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় বিএড ও ডিএলএড থাকা পরীক্ষার্থীদের প্যানেলে অংশগ্রহণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার আদালত জানিয়েছে, প্রাথমিক বোর্ডকে নিয়োগের খাতিরে অনেক কিছু বাধা পার হতে হয়েছে। তবুও একজন নাগরিককে  সরকারি পরীক্ষায় সুযোগ থেকে বঞ্চিত করতে পারে না। 

বুধবার ১১ হাজার ৭৫৮টি শূন্যপদের মধ্যে ৯ হাজার ৫৩৩ পদে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের প্যানেল প্রকাশ করা হয়েছিল। কিন্তু তার ঠিক একদিন পরেই হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এই নিয়ে নতুন মামলা হয়। শুক্রবারের শুনানিতে বিচারপতি জানান, মামলাকারী পরীক্ষার্থীর জন্য  আলাদা মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং পরীক্ষার নম্বরের ভিত্তিতে দেখতে হবে তারা প্যানেলে সুযোগ পান কিনা। বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, মামলাকারীরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বোর্ড তাদের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত কঠোর।  

যদিও বোর্ডের যুক্তি, এনসিটিই অনুযায়ী পরীক্ষার্থীদের যোগ্যতা বেঁধে দেওয়া হয় প্রথম বিজ্ঞপ্তিতেই। বিএড কখনই প্রাথমিকের ক্ষেত্রে যোগ্যতা হিসেবে গণ্য করা হত না। মামলাকারীরা ২০২৩ সালের শীর্ষ আদালতের রায়ের পর আদালতে আসতে পারতেন। 

মঙ্গলবার প্রাথমিকের ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে নেয় সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত মামলায় রায় দিয়ে আদালত জানিয়েছিল, বিএড ডিগ্রি নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। ডিএলএড ডিগ্রির চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে হবে। তবে বিএড এবং ডিএলএড দুই ডিগ্রি থাকা চাকরিপ্রার্থীরাই আদালতের দ্বারস্থ হন।

সুমন্ত কোলে সহ ১০ পরীক্ষার্থী এই মামলা করেছিল। তাদের বক্তব্য, বিএডে অনেক বেশি নম্বর ছিল। তাই সেটি উল্লেখ করা হয়। সব মামলাকারী পরীক্ষায় বসেছিল। সবাই পরীক্ষায় পাশ করেছে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ড। সেখানে বিএড বাতিল বলে গণ্য করা হয়নি। কিন্তু এরপর বিএড বাতিল করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট রায়ের পর ৩১ জানুয়ারি মেধা তালিকা প্রকাশ করা হয়। সেখানে বাদ দেওয়া হয় মামলাকারীদের নাম। 


```