
শেষ আপডেট: 29 July 2022 10:05
দ্য ওয়াল ব্যুরো: স্মৃতি ইরানির মেয়ে গোয়াতে বেআইনি পানশালা চালাচ্ছেন বলে অভিযোগ করেছিল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করে কংগ্রেস দাবি তুলেছিল স্মৃতি ইরানিকে মন্ত্রিসভা থেকে থেকে অপসারিত করা হোক। তারপর কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মামলা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই মামলায় বড় ধাক্কা খেল কংগ্রেস।
শুক্রবার দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছে, অবিলম্ব স্মৃতি ইরানি ও তাঁর মেয়ের বিরুদ্ধে করা সমস্ত টুইট কংগ্রেস নেতাদের মুছে দিতে হবে।
শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে হেনস্থা করার দায়ে আগামী ১৮ই অগস্টের আগে আদালতে হাজিরার নোটিসও পাঠানো হয়েছে জয়রাম রমেশ, পবন খেরা ও নীতা ডিসুজাকে।
আদালত বলেছে, যদি কংগ্রেস নেতারা নিজেদের টুইট সরিয়ে না নেন তাহলে টুইটারকেই নির্দেশ দেওয়া হবে সেই টুইট মুছে দেওয়ার জন্য।
এ ব্যাপারে জয়রাম রমেশ (Jayram Ramesh) টুইট (Tweet) করে বলেছেন, ‘দিল্লি হাই কোর্ট (High court) যে নোটিস দিয়েছে, তা স্মৃতি ইরানির অভিযোগের ভিত্তিতে। আমরা সমস্ত তথ্য প্রমাণ আদালতে দাখিল করতে প্রস্তুত। আমরা স্মৃতি ইরানির (Smriti Irani) অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়ে এই লড়াই করব।’
স্মৃতি ইরানির ১৮ বছরের মেয়ের বিরুদ্ধে কংগ্রেস অভিযোগ আনে যে গোয়াতে তিনি অবৈধ পানশালা চালাচ্ছেন।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি গত সপ্তাহে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন। তিনি তাঁর মেয়ের এই অপমানের জন্য কংগ্রেসকে শর্তহীন ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
Smriti Irani: কেজরিওয়ালকে মোকাবিলায় দিল্লি বিজেপির মুখ কি এবার স্মৃতি ইরানি