Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বসিরহাটের ভোট কারচুপির অভিযোগ নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, মামলা করেছিলেন বিজেপির রেখা

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বসিরহাটে ভোট কারচুপির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র।

বসিরহাটের ভোট কারচুপির অভিযোগ নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, মামলা করেছিলেন বিজেপির রেখা

শেষ আপডেট: 31 July 2024 14:54

দ্য ওয়াল ব্যুরো: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বসিরহাটে ভোট কারচুপির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি অভিযোগ করেছিলেন, "জালিয়াতি করে ভোটে জিতেছে তৃণমূল। এমনকী নির্বাচন কমিশনও পক্ষপাতিত্ব করেছে।"

রেখার দায়ের করা ওই পিটিশনের প্রেক্ষিতে বুধবার নোটিস জারি করল কলকাতা হাইকোর্ট। আগামী ৪সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। একই সঙ্গে ইভিএম, ব্যালট, সিসিটিভি, ডিভিআর, নির্বাচনী সমস্ত কাগজপত্র সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও।

এবারে লোকসভা নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বসিরহাট। সেখানে বিজেপি প্রার্থী করেছিল সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। কিন্তু তৃণমূলের হাজি নুরুলের কাছে তিনি বিপুল ভোটে হেরে যান। এরপরই ভোট কারচুপির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রেখা। 

তৃণমূল সাংসদ হাজি নুরুলের বিরুদ্ধে কারচুপি ও মনোনয়ন পত্র সংক্রান্ত অভিযোগও এনেছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাঁর দাবি, হাজির হলফনামায় ত্রুটি ছিল, নো ডিউজ সার্টিফিকেট ছিল না।

হাজি নুরুলের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেছিল, পঞ্চদশ লোকসভার সদস্য নুরুল এবারে মনোনয়ন দাখিল করেছেন ৭ মে। কিন্তু পঞ্চদশ লোকসভা শেষ হয়েছে ২০১৪ সালের ১৮ মে। অর্থাৎ তাঁর ১০ বছর পূর্ণ হয়নি। তার আগেই তিনি মনোনয়ন পেশ করেছেন। এক্ষেত্রে তাঁর নো ডিউজ সার্টিফিকেট জমা দেওয়ার নিয়ম থাকলেও তিনি দেননি।


```