Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'গঙ্গাসাগর তো ডায়মন্ড হারবারে, নবান্ন তো অন্যদিকে'! নবান্ন অভিযান নিয়ে কী বলল হাইকোর্ট

এর আগে গত বছরের অগস্টে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র সমাজ। অভিযান ঘিরে চূড়ান্ত গোলমালের পরিস্থিতি তৈরি হয়েছিল। 

'গঙ্গাসাগর তো ডায়মন্ড হারবারে, নবান্ন তো অন্যদিকে'! নবান্ন অভিযান নিয়ে কী বলল হাইকোর্ট

গ্রাফিক্স - দ্য ওয়াল।

শেষ আপডেট: 14 January 2025 12:54

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৫ জানুয়ারি শেষ হবে গঙ্গাসাগর মেলা। ঠিক তার পরের দিনই ফের নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সাগর মেলা শেষের পর সেখান থেকে ফিরবেন তীর্থযাত্রীরা। ওই সময় নবান্ন অভিযান হলে আইনশৃঙ্খলা অবনতি হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরের আর্জি জানিয়েছিলেন ভরতকুমার মিশ্র নামে এক ব্যক্তি।

মঙ্গলবার মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে আদালতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, "গঙ্গাসাগর তো ডায়মন্ড হারবারে! নবান্ন তো অন্যদিকে!" 

আদালত এও বলে, "এর আগেও তো পুলিশ নবান্ন অভিযান সামলেছে!" তবে মামলার চূড়ান্ত রায়দান এদিন করেনি আদালত। আগামী বৃহস্পতিবার সকালে এই মামলার চূড়ান্ত রায় দান করবে প্রধান বিচারপতির বেঞ্চ।

এর আগে গত বছরের অগস্টে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র সমাজ। অভিযান ঘিরে চূড়ান্ত গোলমালের পরিস্থিতি তৈরি হয়েছিল। আগামী বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ফের নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যে ওই কর্মসূচির সমর্থনে সমাজমাধ্যমে ঘুরছে একাধিক পোস্টার। কিন্তু নেপথ্যে কে বা কারা রয়েছে তা স্পষ্ট নয়।

এ ব্যাপারে আন্দোলনকারীদের পরিচয় জানতে চেয়ে এবং কর্মসূচির দিন এবং স্থান পরিবর্তনের দাবি জানিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন ভরতকুমার মিশ্র নামে এক ব্যক্তি। আদালতে তাঁর আর্জি, অভিযানের নামে আবার অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে কিনা, সেটাও খতিয়ে দেখা দরকার।

আদালত সূত্রের খবর, ওইদিন কোকো নামে একটি সংগঠনের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওই অভিযান হবে কিনা, এ ব্যাপারে বৃহস্পতিবার চূড়ান্ত রায়দান করবে আদালত।


```