Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বক্সার অরণ্যে সংরক্ষিত 'কোর এরিয়া'য় বেআইনি নির্মাণ! রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট

সংরক্ষিত এলাকাগুলিতে প্রবেশ করা নিয়ে গাইডলাইন রয়েছে কিনা তা জানতে চান বিচারপতি বসু। আর থাকলে তা কীভাবে কাজে লাগানো হবে সে বিষয়েও রাজ্যকে জানাতে নির্দেশ।

বক্সার অরণ্যে সংরক্ষিত 'কোর এরিয়া'য় বেআইনি নির্মাণ! রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট

ফাইল ছবি

শেষ আপডেট: 11 April 2025 16:12

দ্য ওয়াল ব্যুরো: বক্সা (Buxa Forest) সংরক্ষিত এলাকার 'কোর এরিয়া'তে (Core Area) বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। সে নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানিতে ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি। রাজ্য চাইলেই পদক্ষেপ নিতে পারে বলে মত তাঁর। 

মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, এর আগে আলিপুরদুয়ারের জেলাশাসক রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন, ওই এলাকায় কোনও স্টোন-ক্রাশার ইউনিট নেই। তাহলে বেআইনি নির্মাণের বিষয়টিও জেলাশাসকের দেখা উচিত। রাজ্য তা চাইলেই পারে। রাজ্যকে এই বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংরক্ষিত এলাকাগুলিতে প্রবেশ করা নিয়ে গাইডলাইন রয়েছে কিনা তা জানতে চান বিচারপতি বসু। আর থাকলে তা কীভাবে কাজে লাগানো হবে সে বিষয়েও রাজ্যকে জানাতে নির্দেশ দিয়েছেন তিনি।  

এদিন রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। তাই পরবর্তী শুনানির দিন রাজ্যকে স্পষ্ট করে তাদের অবস্থান জানাতে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২১ এপ্রিল। 

ঠিক কী অভিযোগ রাজ্যের বিরুদ্ধে? 

পরিবেশবিদ সুভাষ দত্ত দাবি করেছিলেন, বক্সার ওই সংরক্ষিত এলাকার মধ্যে বেআইনি নির্মাণ চলছে। হোমস্টে নির্মাণের অভিযোগ তুলেছেন তিনি। তবে পাল্টা ওই হোমস্টে-র আইনজীবী দাবি করেছেন, কোর এলাকায় ছবি তুলতে গেলেও অনুমতির দরকার পড়ে! এই ক্ষেত্রে বিচারপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরবর্তী শুনানির দিন রাজ্য তাদের অবস্থান স্পষ্ট না করলে আদালত এই নির্মাণে নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হবে। 


```