Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

উচ্চ প্রাথমিকে নিয়োগ শুরুর ইঙ্গিত হাইকোর্টের, ৯ বছর পর কাটতে পারে জট

সমস্যা সমাধানের ইঙ্গিত এল কলকাতা হাইকোর্ট থেকে। উচ্চ প্রাথমিকে শুরু হতে পারে নিয়োগ।  

উচ্চ প্রাথমিকে নিয়োগ শুরুর ইঙ্গিত হাইকোর্টের, ৯ বছর পর কাটতে পারে জট

শেষ আপডেট: 16 February 2024 15:12

দ্য ওয়াল ব্যুরো: ৯ বছর ধরে নিয়োগ বন্ধ উচ্চ প্রাথমিকে। এবার সেই সমস্যা সমাধানের ইঙ্গিত এল কলকাতা হাইকোর্ট থেকে। উচ্চ প্রাথমিকে শুরু হতে পারে নিয়োগ। মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রেখে বাকি শূন্যপদে নিয়োগ শুরু করা যেতে পারে বলে মনে করছে আদালত।

উচ্চ প্রাথমিকের মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর পর্যবেক্ষণ, নিয়োগের জন্য সুপারিশ পত্র দেওয়ার কাজ এখন থেকেই শুরু হতে পারে। কলকাতা হাইকোর্টের নির্দেশেই হয়েছিল কাউন্সেলিং। তবে সুপারিশপত্র দেওয়ার ওপর বহাল আছে অন্তর্বর্তী স্থগিতাদেশ। ২০১৬ সাল থেকে বন্ধ রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ। 

শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তী প্রশ্ন করেন, ''কিছু সংখ্যক মামলাকারীর জন্য কি প্রায় ১৩ হাজার শূন্যপদে নিয়োগ আটকে রাখা সম্ভব?'' একই সঙ্গে তিনি স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চেয়েছেন, এই মামলায় মামলাকারির সংখ্যা কত। আগামী ২৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। 

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে দাবি করেন যে, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে প্রার্থীরা পাস করেনি, তাও মামলা করেছে। তাই এই মামলা ব্যক্তিগত না জনস্বার্থ, তা দেখা উচিত আদালতের। বিচারপতির উদ্দেশে তিনি এও বলেন, ''আপনার কাছে যে মামলাগুলি আছে, সেখানে যদি সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল থাকে তাহলে ঠিক আছে, আপনি বিপক্ষে গেলেই আপনাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যাবে।'' এরপরই মামলাকারীর সংখ্যার তথ্য চান বিচারপতি তপোব্রত চক্রবর্তী। 


```