Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বস্তি নওসাদদের, শর্ত রেখেই ধর্মতলার সভার অনুমতি দিল হাইকোর্ট

প্রথমেই বলা হয়েছে, উত্তেজনামূলক কোনও উক্তি করা যাবে না।

স্বস্তি নওসাদদের, শর্ত রেখেই ধর্মতলার সভার অনুমতি দিল হাইকোর্ট

শেষ আপডেট: 18 January 2024 15:45

দ্য ওয়াল ব্যুরো: ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সভার অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। তবে এই সভা করার জন্য শর্ত দেওয়া হয়েছে। প্রথমেই বলা হয়েছে, উত্তেজনামূলক কোনও উক্তি করা যাবে না।

হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, দুপুর আড়াইটে থেকে সাড়ে ৪টে পর্যন্ত সভা করতে হবে আইএসএফ-কে, তবে ১০০০ লোক নিয়ে। এছাড়া ১৫ ফুট বাই ১৫ ফুট হবে অস্থায়ী মঞ্চ। এই সভা যেন অন্য কোনও অনুষ্ঠানের সমস্যা না করে সেটাও দেখতে হবে নওসাদদের। আদালত এও জানিয়েছে, আইএসএফ ১৫টি গাড়ি ব্যবহার করতে পারবে তবে একটা প্যাসেজ ওপেন রাখতে হবে গাড়ি চলাচলের জন্য। 

এছাড়া বিচারপতি আরও বলেছেন, সভাস্থল চত্বরে নিরাপত্তা দেবে পুলিশই, তবে ভলেন্টিয়ার রাখতে হবে আইএসএফ-কে। পাশাপাশি তাদের ভিডিওগ্রাফিও করতে হবে। এই প্রেক্ষিতে হাইকোর্টের স্পষ্ট বক্তব্য, সভার জন্য কোনও অশান্তি হলে তার দায় নওসাদদেরই নিতে হবে। 

বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত শুনানিতে রাজ্য অবশ্য এই সভার স্থান নিয়ে বিরোধিতা করেছিল। বক্তব্য ছিল, দলীয় অনুষ্ঠান করার অধিকার সব দলের আছে, কিন্তু স্থান নির্বাচন তারা নিজেরা করতে পারে না। যে জায়গায় সভা করার আর্জি জানানো হয়েছে তার কাছেই শহিদ মিনার রয়েছে। এছাড়া ইডেন গার্ডেনের সামনেও বিস্তীর্ণ এলাকা রয়েছে। এন্টালির রামলীলা ময়দানেও সভা হতে পারে।

এছাড়া আইএসএফ-র সভা হলে তাতে রবিবার ভিন্টেজ কার র‍্যালির সমস্যা হতে পারে বলেও দাবি করেছিল রাজ্য। তবে বিচারপতির প্রশ্ন ছিল, অন্য কোনও রাজনৈতিক দল সভা করলে কোনও সমস্যা হয় না, তাহলে এক্ষেত্রে সমস্যার কথা উঠছে কেন? তিনি স্পষ্ট জানান, যদি কোনও সমস্যা হয় তাহলে পুলিশ দেখবে। ভিন্টেজ কার র‍্যালি শেষের পরে সভা হলে অসুবিধা হওয়ার কথা নয়। 


```