Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

অভিযোগের আগেই এফআইআর! প্রাক্তন সিপিএম বিধায়ককে জামিন দিয়ে বিস্ময় প্রকাশ হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আদালত। পাশাপাশি পুলিশের ভূমিকায় ফের একবার প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারপতি। 

অভিযোগের আগেই এফআইআর! প্রাক্তন সিপিএম বিধায়ককে জামিন দিয়ে বিস্ময় প্রকাশ হাইকোর্টের

শেষ আপডেট: 27 February 2024 17:31

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। সন্দেশখালি মামলায় গ্রেফতার হওয়া সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে জামিন দিয়েছে আদালত। প্রাথমিকভাবে নিঃশর্ত জামিন দেওয়ার কথা জানা গেলেও পরে তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। পাশাপাশি পুলিশের ভূমিকায় ফের একবার প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারপতি। 

সন্দেশখালিকাণ্ডে ফেরার শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন নিরাপদ সর্দার। কিন্তু শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর অভিযোগের ভিত্তিতে তাঁকেই পরে গ্রেফতার করে পুলিশ। ১৭ দিন ধরে জেল হেফাজতে থাকা সিপিএমের প্রাক্তন বিধায়ককে ২৪ ঘণ্টার মধ্যেই মুক্তি দিতে হবে বলে মঙ্গলবার হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে। এক্ষেত্রে শর্তও দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, নিরাপদ সর্দারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্ন আদালতে রোজ হাজিরা দিতে হবে। শর্ত না মানলে কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়াই তাঁর জামিন খারিজ করতে পারবে নিম্ন আদালত। 

নিরাপদ সর্দারের গ্রেফতারির ঘটনায় জেলার পুলিশ সুপারের থেকেও রিপোর্ট চেয়েছে আদালত। বলা হয়েছে, তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ অমান্য হলে তা আদালত অবমাননার সামিল হবে। সেক্ষেত্রে নোটিসও জারি হতে পারে। 

পুলিশের ভূমিকা নিয়ে এই মামলাতেও প্রশ্ন তুলেছেন বিচারপতি দেবাংশু বসাক। আদালতের পর্যবেক্ষণ, গত ১১ ফেব্রুয়ারি গ্রেফতার হন সন্দেশখালির প্রাক্তন সিপিআইএম বিধায়ক। তবে নিরাপদ সর্দারকে যে মামলায় গ্রেফতার করা হয়েছিল সেই মামলায় পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল ১০ ফেব্রুয়ারি। আর পুলিশের তরফে এফআইআর দায়ের হয়েছে ৯ তারিখ। অভিযোগ জমা পড়ার আগে কীভাবে এফআইআর, তা দেখে বিস্মিত হাইকোর্ট। 

বিচারপতির প্রশ্ন, একটি অভিযোগের প্রেক্ষিতে যখন নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়েছে তাহলে এখন কেন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না?বিচারপতি বসাকের বক্তব্য, যেভাবে এতদিন নিরাপদ সর্দারকে আটকে রাখা হয়েছে তার প্রক্রিয়া সঠিক নয়। এভাবে কাউকে আটকে রাখা যায় না। 


```