Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিতাইয়ের তৃণমূল প্রার্থীর ভোটে লড়তে বাধা নেই, প্রার্থীপদ বাতিলের আর্জি খারিজ হাইকোর্টে

সঙ্গীতা রায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাই তাঁর প্রার্থী পদ বাতিল করার আর্জি জানানো হয়েছিল।

সিতাইয়ের তৃণমূল প্রার্থীর ভোটে লড়তে বাধা নেই, প্রার্থীপদ বাতিলের আর্জি খারিজ হাইকোর্টে

সঙ্গীতা রায়

শেষ আপডেট: 11 November 2024 15:32

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন উপনির্বাচনে সিতাই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের প্রার্থী পথ বাতিল করার আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। তবে সোমবার তাঁকে স্বস্তি দিয়ে এই আর্জি খারিজ করে দিয়েছে আদালত। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ জানিয়েছে নির্বাচনের মাত্র ২ দিন বাকি। তাই এখন আদালত এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না। 

সঙ্গীতা রায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাই তাঁর প্রার্থী পদ বাতিল করার আর্জি জানানো হয়েছিল। সিপিএম-কংগ্রেসের তরফে এই মামলা করা হয়েছিল। নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করাই মূল অভিযোগ। প্রথমে তাঁরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল। সেখানে লাভ না পেয়ে কলকাতা হাইকোর্ট যায়। আদালত অবশ্য স্পষ্ট জানিয়েছে, এই বিষয়গুলির পর্যবেক্ষণের দায়িত্ব নির্বাচন কমিশনের। আবেদনকারী চাইলে নির্বাচন কমিশনের কাছে ফের আবেদন জানাতে পারে। 

এর আগে পঞ্চায়েত নির্বাচনে সিতাই পঞ্চায়েত সমিতি থেকে প্রার্থী হয়েছিলেন সঙ্গীতা। সেবার হলফনামায় স্বামীর নাম জগদীশ বর্মা বসুনিয়া লিখেছিলেন। যিনি বর্তমানে কোচবিহারের তৃণমূল সাংসদ। কিন্তু আসন্ন উপনির্বাচনে প্রার্থী হয়ে তিনি যে হলফনামা জমা দিয়েছেন সেখানে স্বামীর নামের পরিবর্তে নিজের প্রয়াত বাবার নাম উল্লেখ করেছেন। সঙ্গীতা রায়ের বাবাও সংরক্ষিত শ্রেণির মধ্যে পড়েন না। এই অভিযোগেই তুলেই সরব হয়েছিল বাম-কংগ্রেস। 

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের পুজাবকাশকালীন একক বেঞ্চ অন্য একটি মামলায় নির্বাচন কমিশনকে এই অভিযোগ ক্ষতিয়ে দেখতে বলে গত ৪ নভেম্বর হাইকোর্টের রেগুলার বেঞ্চে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে সবশেষে যাবতীয় আর্জি খারিজ রয়েছে মামলাকারীর। এতএব, নির্বাচনে লড়তে আর বাধা নেই সঙ্গীতার। 


```