Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের, সন্দেশখালি যেতে বাধা নেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এল নরসিমহা রেড্ডি থেকে শুরু করে প্রাক্তন আইপিএস অফিসার, আইনজীবী-সহ ৬ জন সদস্য রয়েছেন এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমে। 

শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের, সন্দেশখালি যেতে বাধা নেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

শেষ আপডেট: 28 February 2024 15:05

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১ মার্চ পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে ৬ জনের ফ্যাক্ট ফাইন্ডিং দলকে শর্তসাপেক্ষে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি কৌশিক চন্দ এমনই নির্দেশ দিয়েছেন। এর আগে ২৫ ফেব্রুয়ারি ভোজেরহাটে এই প্রতিনিধিদলকে আটকে দিয়েছিল পুলিশ। তাদের আটকও করা হয়েছিল।  পরবর্তী সময়ে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। 

বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, মাঝেরপাড়া, নতুনপাড়া, নস্করপাড়ায় যেতে পারবে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তবে ১৪৪ ধারা জারি থাকায় পাত্রপাড়া পেরিয়ে যেতে হবে মাঝেরপাড়ায়। সেক্ষেত্রে পুলিশ যথাযথ নজরদারি রাখবে।  ধামাখালি ফেরিঘাট থেকেই গন্তব্যের দিকে রওনা দেবে এই প্রতিনিধিদল। পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এল নরসিমহা রেড্ডি থেকে শুরু করে প্রাক্তন আইপিএস অফিসার, আইনজীবী-সহ ৬ জন সদস্য রয়েছেন এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমে। 

১৪৪ ধারা জারি আছে এই কথা বলেই সন্দেশখালি যেতে দেওয়া হয়নি ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে।  গত শনিবার বিকেলে দিল্লি থেকে কলকাতায় আসে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সেদিনই তাঁরা সন্দেশখালি যাওয়ার জন্য হোটেল থেকে বেরোলে ভোজেরহাটে তাঁদের আটকে দেয় পুলিশ।  মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে রবিবার ফের সন্দেশখালি যেতে চায় তাঁরা। কিন্তু সেবারও তাঁদের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। ভোজেরহাটেই টিমকে আটকে দেওয়া হয়। এরপর রাস্তায় বসে বিক্ষোভ দেখানো শুরু হলে তাঁদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। আটক করা হয়েছিল তাঁদের। 

রবিবারই রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে এই প্রতিনিধি দল। এবং বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন তাঁরা। ফ্যাক্ট ফাইন্ডিং টিম শুধু নয়, এর আগে সন্দেশখালি কাণ্ড নিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হয়ে বাংলায় রাষ্ট্রপতি শাসন চেয়েছে জাতীয় মহিলা কমিশন। এমনকী জাতীয় তফসিলি কমিশনও একই দাবি করেছে। 


```