Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বালুর মেডিক্যাল টেস্টের অনুমতি দিল হাইকোর্ট, ওজন কমছে, একাধিক রোগে আক্রান্ত জ্যোতিপ্রিয়

রেশন দুর্নীতি মামলায় আনুমানিক প্রায় ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি ইডির আধিকারিকদের। সেই দুর্নীতির তদন্তে নেমেই গত বছরের ২৭ অক্টোবর মাঝরাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

বালুর মেডিক্যাল টেস্টের অনুমতি দিল হাইকোর্ট, ওজন কমছে, একাধিক রোগে আক্রান্ত জ্যোতিপ্রিয়

জ্যোতিপ্রিয় মল্লিক।

শেষ আপডেট: 16 July 2024 16:37

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতিতে অভিযুক্ত জেলবন্দি প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা খতিয়ে দেখার জন্য মেডিক্যাল টেস্টের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। 

 অসুস্থতার কারণে চিকিৎসার জন্য অন্তত একমাসের জামিনে মুক্তির আর্জি জানিয়েছিলেন জ্যোতিপ্রিয়র আইনজীবী। ওই মামলাতেই মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষ এই নির্দেশ দিয়েছেন। দু'সপ্তাহের মধ্যে প্রাক্তন মন্ত্রীর শারীরিক পরীক্ষা করে ২ অগস্ট মামলার পরবর্তী শুনানির দিন আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।


জেলবন্দি প্রাক্তন মন্ত্রীর আইনজীবী মিলন মুখোপাধ্যায় এদিন আদালতে বলেন, তাঁর মক্কেলের ওজন কমেছে। একাধিক রোগে ভুগছেন তিনি। কিডনির অবস্থা ভাল নয়। প্রতিদিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। জেলের বাইরে তাঁর যথাযথ চিকিৎসার প্রয়োজন রয়েছে। 

আদালতে তিনি এও অভিযোগ করেন, এর আগে একটা পরীক্ষার জন্য প্রেসিডেন্সি জেলে আবেদনের পরেও কাজ হয়নি। 
যদিও ইডির আইনজীবী আদালতে বলেন, বাইরে পরীক্ষা করানোর আগে দেখা দরকার, জেল হাসপাতালে সেগুলো করা সম্ভব কিনা। এরপরই বিচারপতি জ্যোতিপ্রিয়র মেডিক্যাল টেস্টের অনুমতি দেন। 

রেশন দুর্নীতি মামলায় আনুমানিক প্রায় ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি ইডির আধিকারিকদের। সেই দুর্নীতির তদন্তে নেমেই গত বছরের ২৭ অক্টোবর মাঝরাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাড়িতে প্রায় ২১ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর রাত ৩টে নাগাদ তৎকালীন মন্ত্রীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারীরা। রেশন দুর্নীতি মামলায় আটাকল মালিক বাকিবুর রহমান গ্রেফতার হওয়ার পরই জ্যোতিপ্রিয় মল্লিকের নাম সামনে আসে। এরই মধ্যে গত ফেব্রুয়ারি মাসে তাঁকে রাজ্য মন্ত্রিসভা থেকে সরানো হয়েছে। 

গ্রেফতার হওয়ার পর চিকিৎসার কারণে দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালে ছিলেন বালু। সেখান থেকে তাঁর ঠিকানা এখন প্রেসিডেন্সি সংশোধনাগার। কিন্তু সেখানে তাঁর যথাযথ চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ। এর আগেও জেলে বালুর চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছিলেন তাঁর আইনজীবী। অসুস্থতার প্রেক্ষাপটেই জামিন চেয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। কিন্তু সেই আবেদন মঞ্জুর করেনি আদালত।


```