অমৃতসরে ঢুকে আলকায়দা জঙ্গি মুসা!! চিহ্নিত করেছে পাঞ্জাব পুলিশ
দ্য ওয়াল ব্যুরো: আলকায়দা জঙ্গি জাকির মুসা নাকি অমৃতসরেই ঢুকে। নিজের তিন-চার সঙ্গী নিয়ে ঘুরে বেড়াচ্ছে সে। এখনও অমৃতসর ছাড়েনি বলেই খবর। তবে কি ফের বড়সড় জঙ্গি হামলার মুখে পড়বে পাঞ্জাব। সেই চিন্তাতেই রাতের ঘুম উড়েছে পাঞ্জাব পুলিশের। ম
শেষ আপডেট: 15 November 2018 22:02
দ্য ওয়াল ব্যুরো: আলকায়দা জঙ্গি জাকির মুসা নাকি অমৃতসরেই ঢুকে। নিজের তিন-চার সঙ্গী নিয়ে ঘুরে বেড়াচ্ছে সে। এখনও অমৃতসর ছাড়েনি বলেই খবর। তবে কি ফের বড়সড় জঙ্গি হামলার মুখে পড়বে পাঞ্জাব। সেই চিন্তাতেই রাতের ঘুম উড়েছে পাঞ্জাব পুলিশের। মুসাকে অমৃতসরেই চিহ্নিত করেছে দীনানগর থানার পুলিশ বলে খবর।
“৬ জইশ জঙ্গি পাঞ্জাবে, দিল্লি ঢুকে হামলার ছক!!”, গোয়েন্দাদের তথ্যে নতুন করে জারি হাই অ্যালার্ট
খবর আসতেই মুসার পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে গোটা পাঞ্জাবে। বৃহস্পতিবার রাতেই ৬ জইশ জঙ্গির পাঞ্জাবের ফিরোজপুরে লুকিয়ে থাকার খবর দেয় গোয়েন্দারা। তার কয়েক ঘণ্টার মধ্যেই মুসার অমৃতসরে থাকার খবর ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই অমৃতসর সহ পাঞ্জাবের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযানে নেমেছে সেনা।
অমৃতসরে মুসার পোস্টার
এর আগেই মুসাকে নিয়ে সতর্ক বার্তা দেয় গোয়েন্দারা। সেই সূত্রেই খবর, নভেম্বর মাসের প্রথম দিকেই হিজবুল মুজাহিদিনের সঙ্গে হাত মিলিয়ে উপত্যকা হামলার ছক কষে মুসা। জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় গা ঢাকা দিয়েছিল সে। এবার উপত্যকা থেকে অমৃতসরে মুসার থাকার সম্ভাবনা প্রবল হচ্ছে। মুসাকে অমৃতসরের রাস্তায় দেখা যায় বলে খবর।
জইশ জঙ্গিদের সঙ্গেই মুসা মিশে গিয়েছে কিনা, দুই জঙ্গি গোষ্ঠী একসঙ্গে কোনও নাশকতার ছক কষছে কিনা, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।জঙ্গিদের টার্গেট এখনও না জানা গেলেও গুরুদাসপুরে ইতিমধ্যেই নেমেছে সেনা। ২০১৫ সালের জঙ্গি হামলার যাতে পুনরাবৃত্তি না হয় সেই দিকেই নজর রাখা হচ্ছে। ২০১৫ সালে গুরুদাসপুরে একটি চলন্ত বাসের উপর হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় প্রাণ হারান ৬ জন। মুসা এই ধরণের হামলার ছক কষছে কিনা তা এখনও গোয়েন্দাদের কাছে স্পষ্ট নয়। বিপুল অস্ত্র নিয়ে জঙ্গিদের ঢোকার আশঙ্কা গভীর হচ্ছে।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন